News Flash

  • Home
  • দেশ
  • তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
Image

তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১০ মে (হি. স.): সুপ্রিম স্বস্তি দিল্লির মুখ্যমন্ত্রীর। দেশের সর্বোচ্চ আদালত এএপি সুপ্রিমোর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। লোকসভা ভোটের শেষ দফা ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। তার আগে তাঁকে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। ২১ মার্চ জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশির পর গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি তিনি। দেশে এখন নির্বাচন। ভোটের প্রচারে থাকার অনুমতি চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর আবেদনের প্রেক্ষিতে ইডি জানিয়েছিল নির্বাচনে প্রচার করা কোনও মৌলিক, সাংবিধানিক কিম্বা আইনি অধিকারের মধ্যে পড়ে না। প্রচারের জন্য তাঁকে ছাড়া হলে ভুল বার্তা যাবে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল আদালতে। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত কেজরিওয়ালের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেছে। ১ জুন, দেশের লোকসভা নির্বাচনের শেষ দিন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top