News Flash

  • Home
  • Uncategorized
  • কড়া নিরাপত্তায় বার্ষিক সূচনা হল অমরনাথ যাত্রার, পূণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ নজরদারি
Image

কড়া নিরাপত্তায় বার্ষিক সূচনা হল অমরনাথ যাত্রার, পূণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ নজরদারি

শ্রীনগর, ২৮ জুন (হি.স.): জঙ্গি হামলার শঙ্কায় কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বার্ষিক সূচনা হল অমরনাথ যাত্রার| ৱুধবার সকাল ৫টা নাগাদ জম্মু বেস ক্যাম্প থেকে বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং| চলতি বছরে অমরনাথ যাত্রার জন্য নাম লিখিয়েছেন প্রায় ২ লক্ষ ৩০ হাজার পূণ্যার্থী| প্রথম দফায় যাত্রা শুরু করেছেন প্রায় ২,২৮০ জন পূণ্যার্থী|
এরই মধ্যে গোয়েন্দা বিভাগের কাছে অমরনাথ যাত্রায় আতঙ্কবাদী হামলার খবর রয়েছে| তাই কর্তৃপক্ষকে পূণ্যার্থীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে| সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীরের ডিআইজি-দের পাঠানো একটি চিঠিতে কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মুনীর খান জানিয়েছেন, অনন্তবাগের এসএসপি-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সন্ত্রাসবাদীদের নিশানায় রয়েছেন পূণ্যার্থী ও পুলিশ আধিকারিকরা| পূণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার পুলিশ, সেনাবাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী এবং সিআরপিএফ বহাল করা হয়েছে| নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, ডগ স্ক্যোয়াড, ৱুলেট প্রুফ বাঙ্কার এবং স্যাটেলাইট ট্র‌্যাকিংয়েরও|
বিএসএফ ডিজি কে কে শর্মা জানিয়েছেন, এ বছর পরিস্থিতি একটু অন্যরকম| অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার হুমকি পাওয়া গিয়েছে| আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি, যাতে অমরনাথ যাত্রায় কোনও বিঘ্ন না ঘটে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top