News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিজৱুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন, ঘোষণা আমেরিকার
Image

আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিজৱুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন, ঘোষণা আমেরিকার

ওয়াশিংটন, ২৭ জুন (হি.স.) : আমেরিকার ঘোষণা অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজৱুল মুজাহিদিনের শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিন| ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে, সালাউদ্দিনের সঙ্গে কোনও প্রকার লেনদেন করতে পারবেন না কোনও মার্কিন নাগরিক| পাশাপাশি, মার্কিন প্রশাসেনর এক্তিয়ারের মধ্যে পড়া সালাউদ্দিনের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ওয়াশিংটন|
২০১৬র সেপ্টেম্বর থেকেই কাশ্মীরে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করার মরিয়া প্রচেষ্টা চালিয়েছে সালাউদ্দিন| কাশ্মীরকে অশান্ত করে তোলার নেপথ্যেও রয়েছে এই জঙ্গি নেতা| সেকারণেই তাঁকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়া হয়েছে বলে বিবৃতি জারি করে জানিয়েছে হোয়াইট হাউস| আমেরিকার এক্তিয়ারে থাকা সালাউদ্দিনের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও জারি করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট |
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানিয়েছেন, ভারত ও আমেরিকা এক যোগে জঙ্গি কার‌্যকলাপের বিরুদ্ধে কাজ করছে| আমেরিকা এই বিষয়ে ভারতকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে| কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরে কয়েক দশক ধরে জঙ্গি কার‌্যকলাপ চালাচ্ছে হিজৱুল মুজাহিদিন| অধিকাংশ সন্ত্রাসবাদী হামলার নেতৃত্ব দিয়েছেন হিজৱুল প্রধান সৈয়দ সালাউদ্দিন| তাঁর বিরুদ্ধে আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানায় ভারত|
সালাউদ্দিনকে নিষিদ্ধ বা বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে ভারত| ভারতীয় সময় সোমবার রাত দেড়টা নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তাঁর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত যথেষ্টই তাপর‌্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল|

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top