News Flash

  • Home
  • Uncategorized
  • বিষধর সাপের দংশনে মৃত্যু শিশুসহ দম্পতির
Image

বিষধর সাপের দংশনে মৃত্যু শিশুসহ দম্পতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ বিষধর সাপের দংশনে একই পরিবারের শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে গন্ডাছড়া মহকুমার রইস্যবাড়িতে৷ ঘটনার বিবরনে জানা যায় রইস্যাবাড়ি থানার অন্তর্গত বোয়ালখালি এডিসি ভিলেজের কমল ত্রিপুরা (২৯) সপরিবারে হরচন্দ্রপাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে যান৷ শনিবার রাত আনুমানিক এগারটায় ঘুমন্ত অবস্থায় তার দুই বছরের শিশু কন্যা রিয়াতি ত্রিপুরা হঠাৎ চিৎকার করে উঠলে দেখতে পান তার পায়ে সাপ ছোবল দিয়েছে শিশুর মা বুজে ওঠার আগেই এই বিষধর সাপটি মা কথালক্ষী ত্রিপুরা (২৫) কেও ছোবল দেয়৷ একই বিছানায় থাকা বাবা সাপটিকে টাক্কাল দিয়ে কাটতে গেলে বাবাকেও ছোবল দেয়৷ দুর্গম এলাকা থেকে এই তিনজনকে বাঁশের চাঙ্গারিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রইস্যাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তিনজনকে৷ অভিযোগ, স্বাস্থ্য বিপ্লবের ঠেলায় হাসপাতালের সর্প দংশনের ভ্যাক্সিন নেই৷ সঠিক সময়ে প্রতিষেধক দেওয়া হলে ৩টি তরজাতা প্রান বেঁচে যেত৷ চিকিৎসা ব্যবস্থার দূর্বলতার জন্য  এই মৃত্যু বলে অভিযোগ স্থানীয়দের৷ রইস্যাবাড়ি থানার ওসি জানায় মৃতদেহগুলিকে বাড়ির লোকজন বাড়িতে নিয়ে যাচ্ছে৷ পরিবারের তরফে জানায় তারা ওঝার দ্বারস্থ হবেন৷ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কাতারের ফাদার আমিরের প্রয়াণে আজ দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আগরতলা, ১৩ জুলাই: কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-র প্রয়াণে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয়…

ByByReshmi Debnath Jul 13, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top