News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদেও তপ্ত ভূস্বর্গ, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আহত ১০
Image

ঈদেও তপ্ত ভূস্বর্গ, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আহত ১০

শ্রীনগর, ২৬ জুন (হি.স.): খুশির ঈদের দিনেও উত্তপ্ত হল ভূস্বর্গ| সোমবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন| পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগর, অনন্তবাগ, সোপোর, কুলগাম, পুলওয়ামা, পট্টন সহ একাধিক জায়গায়|
সরকারি নিষেধাজ্ঞা না মেনে ইদগাহে নমাজ পড়তে গিয়েছিলেন বেশ কয়েকজন| পুলিশ প্রথমে তঁাদের সরে যেতে বলে| উল্টে বিক্ষোভকারীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ| পাল্টা কঁাদানে গ্যাস ছেঁাড়ে পুলিশ| প্রায় ২০ মিনিটের মধ্যে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলেও, ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে|
সোমবারই পবিত্র ঈদ-উল-ফিতরে শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, `কাশ্মীরের সকল ভাই-বোন, শিশু-যুবক এবং বৃদ্ধদের জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা|’ স্বরাষ্ট্রমন্ত্রীর ভ্রাতৃত্ববোধের বার্তা সত্ত্বেও খুশির ঈদের দিনেও উত্তপ্ত হল কাশ্মীর উপত্যকা|

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top