News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম মহিলাসহ দুইজন
Image

পৃথক যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর জখম মহিলাসহ দুইজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ আগরতলা, ২২ জুন৷৷ গ্যাসভর্তি সিলিন্ডার বোজাই ট্রাক উল্টে গভীর খাদে৷ আহত গাড়ির

চাকমঘাটে এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাক দূর্ঘটনাগ্রস্ত৷ ছবি নিজস্ব৷

চালক৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে৷ দূর্ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানার অধীন চাকমাঘাটের বিশ্বকর্মা মন্দির সংলগ্ণ স্থানে আসাম – আগরতলা জাতীয় সড়কে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ এএস-২৪-সি-৬০৯২ নম্বরের একটি ট্রাক গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে আগরতলার দিকে যাচ্ছিল৷ আঠারমুড়া পাহাড়ের চাকমাঘাট এলাকায় আসতেই বাক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তাতে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়৷ ততক্ষণে চালক গাড়ি থেকে ঝাঁপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন৷ সেখানে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে ও মুঙ্গিয়াকামী থানায়৷ পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে৷ দেখা যায় কয়েকটি সিলিন্ডার লিক করে গ্যাস নির্গত হচ্ছিল৷ তাতে এলাকাবাসী ও যাত্রী সাধারণের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়৷ এদিকে, ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ ঐ লিক হওয়া সিলিন্ডারগুলি সেখান থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন পন্থা খঁুজে পাচ্ছিলেন না৷ তাতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ পরে স্থানীয় সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিপদমুক্ত করেন এলাকাবাসীকে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
এদিকে, অটোর ধাক্কায় গুরুতর জখম সুকটি আরোহী৷ বৃহস্পতবিার দুপুর আনুমানিক সাড়ে বারোটায় এন সি সি থানাধীন গুর্খাবস্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে৷ অভিযোগ, বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হয়েছে অপর্ণা দেববর্মা (২৫)৷ অভিযোগ, দ্রুতবেগে থাকা অটোটি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে মহিলার৷ কৃষ্ণনগরের বাসিন্দা অপর্না দেববর্মা কর্মসূত্রে বাড়ি থেকে বেড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন৷ দমকল কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় আহত মহিলাকে৷ যতদূর জানা গেছে অভিযুক্ত অটো চালক এখনো পলাতক৷ অন্যদিকে শান্তি বাজার মহকুমার বাইখোড়া বাজার থেকে টিআর০৩-৪২৬৪ নং গাড়ি নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যুবরাজ পাল (৫৫)৷ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ স্থানীয় মানুষ এবং দমকল কর্মীরা জোরকদমে তদ্বিরতা চালিয়ে গুরুতর অবস্থায় উদ্ধার করেন৷ সংবাদ সূত্রে জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢড়ে পড়ে যুবরাজ পাল৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top