News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূ হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার
Image

গৃহবধূ হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আজ আমতলী থানা ঘেরাও করা হয়৷ গত মঙ্গলবার আমতলী থানাধীন হাপানিয়ার কামধেনু পাড়ার গৃহবধূ দেবারতি ধরকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন মিলে হত্যা করেছে বলে অভিযোগ৷ বিয়ের পর থেকেই দেবারতিকে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য নির্যাতন করে আসছিল৷ কিন্তু ঘটনার পর দেবারতির বাবা মা এবং এলাকাবাসীর বয়ান আমতলী থানার পুলিশ যথারীতি রেকর্ড করেছেন এবং দেবারতির পরিবার তাঁর স্বামী শ্বাশুরী এবং দেবরের বিরুদ্ধে বধু হত্যার অপরাধে থানায় এফ আই আর দাখিল করেন৷ কিন্তু পুলিশ আশ্চর্যজনক ভাবে অভিযুক্ত দেবারতির স্বামী রতন দাসকে গ্রেপ্তার করলেও অপর আসামীদের গ্রেপ্তার করছেন না৷ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত অভিযোগ করেন যে আসামী পক্ষ ঐ এলাকার কট্টর শাসকদলীয় সমর্থক হওয়ায় এলাকার নেতৃবৃন্দ মামলাটিকে লঘু করার চেষ্টা চালাচ্ছেন এবং এস ডি পি ও সুদীপ পাল এক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করছেন৷ এরকম একটি গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার পরও কেন আসামীদের এখনো গ্রেপ্তার হল না? মহিলা মোর্চার পক্ষ থেকে যখন এস ডি পি ও কে জানতে চাওয়া হয় যে বাকি আসামীদের কত দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে তখন তিনি প্রশ্ণটি এড়িয়ে যান৷ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত স্পষ্ট জানিয়ে এসেছেন যে যদি আসামীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে মহিলা মোর্চার বড়ধরনের আন্দোলন সংঘটিত করবে৷ আজকের এই থানা ঘেরাও অভিযানে মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক তাপস মজুমদার, মহিলা মোর্চার সাধারন সম্পাদীয় ডালিয়া সিংহ, মহিলা মোর্চার ন্যাশনাল এক্সিকিউটিভ সাধনা চৌধুরী সহ অন্যান্যরা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top