News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ
Image

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে শুরু হয়েছে। গত শুক্রবার কৈলাশহর টিলা বাজার এলাকায় ব্যাটারি চালিত অটো শ্রমিকদের রাস্তা অবরোধের পর প্রশাসনের দেওয়া আশ্বাস অনুযায়ী রবিবার সকাল ১০টা নাগাদ সড়ক সংস্কারের কাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার পাশাপাশি প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছিলেন ব্যাটারি চালিত অটোচালক ও যাত্রীরা।

সড়কের বেহাল দশার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে গত শুক্রবার টিলা বাজার এলাকায় রাস্তা অবরোধ করেন অটো শ্রমিকরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুমারঘাট পিডব্লিউডি  দপ্তরের এক ইঞ্জিনিয়ার এবং মহকুমা শাসকের কার্যালয়ের এক ডিসি। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন।

প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অটো শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, দ্রুত ও সঠিকভাবে সংস্কারের কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে এবং যান চলাচলও স্বাভাবিক হবে।

তবে স্থানীয়দের দাবি, শুধুমাত্র সাময়িকভাবে খানাখন্দ মেরামত না করে সড়কটির পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী সংস্কার করা হোক। যাতে ভবিষ্যতে ফের একই সমস্যার মুখে পড়তে না হয় সাধারণ মানুষকে।

Releated Posts

তামাক বর্জনের বার্তা নিয়ে প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা, প্রাকৃতিক সাজে তৈরি হচ্ছে মণ্ডপ

আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর…

ByByReshmi Debnath Aug 23, 2026

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026

নাকা পয়েন্টে কর্তব্যরত টিএসআর জওয়ানকে ধাক্কা দিয়ে পালাল নম্বরবিহীন গাড়ি

বিশালগড়, ২২ আগস্ট: নাকা পয়েন্টে কর্তব্যরত অবস্থায় মালবোঝাই একটি নম্বরবিহীন গাড়ির ধাক্কায় আহত হলেন টিএসআর জওয়ান আরিফুল ইসলাম। ঘটনাটি…

ByByReshmi Debnath Aug 22, 2026

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

Leave a Reply

Scroll to Top