News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ‘মৈত্রী’ বাসের সাথে বাংলাদেশী গাড়ির সংঘর্ষে নিহত এক, ঘায়েল দুইজন
Image

রাজ্যের ‘মৈত্রী’ বাসের সাথে বাংলাদেশী গাড়ির সংঘর্ষে নিহত এক, ঘায়েল দুইজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ বেনাপোল সীমান্তে রাজ্যের মৈত্রী বাসের সাথে বাংলাদেশ সরকারের গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে৷ দু’জন আহত হয়েছেন৷ মৈত্রী বাসটির সামনের কাঁচ ভেঙ্গে গেছে৷ সেদেশের পুলিশ বাস এবং চালককে আটক করেছে৷
ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের পরিচালন অধিকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ বেনাপোল বন্দরের উপ-পরিচালকের গাড়ির সাথে ত্রিপুরা কলকাতাগামী রাজ্যের মৈত্রী ভলভো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ যশোর বেনাপোল সড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছী এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে৷ তাতে, গাড়ির চালক জাহিদুল ইসলাম(৪০)’র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম(৫০) এবং তাঁর দেহরক্ষী সাইফুল ইসলাম(৩০)৷ তাঁদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
তিনি আরও জানান, দূর্ঘটনায় মৈত্রী বাসের সামনের কাঁচ ভেঙ্গে গেছে৷ তবে যাত্রীদের কোন ক্ষতি হয়নি৷ বাসে মোট ৪৪ জন যাত্রী ছিলেন৷ বেনাপোল পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে বাস এবং চালক বিশ্বজিতকে আটক করেছে৷ বাসে থাকা যাত্রীদের অন্যান্য বাসে করে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ সকল যাত্রী নিরাপদে কলকাতায় পৌছে গেছেন৷ তিনি জানান, ঘটনার খবর সঙ্গে সঙ্গে টিআরটিসি’র লিয়াসন অফিসার দিলীপ দাস এবং একজন অতিরিক্ত চালক তপন দে’কে সেখানে পাঠানো হয়েছে৷ তাঁরা সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top