News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সনগর ও কমলাসাগরে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সংস্কারের উদ্যোগ নেই
Image

বক্সনগর ও কমলাসাগরে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সংস্কারের উদ্যোগ নেই

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২১ জুন৷৷ বিশালগড় দূর্গানগর কেকে নগর গ্রামপঞ্চায়েত এলাকার গ্রামীন রাস্তার বেহাল অবস্থার কারনে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে৷ দূর্গানগর বাজার থেকে গজারিয়া গ্রামে যাওয়ার পথে প্রায় ৩/৪ কিলোমিটার রাস্তা ইট সলিং বটে কিন্তু অনেক বছর আগে এই রাস্তা নির্মাণ করে৷ এখন আর সংস্কার করছেনা পুর্তদপ্তর কি গ্রাম প্রশাসন৷ যেকোন সময় দুর্ঘটনা হতে পারে৷ দুপারে হাটতে কষ্ট হয় গাড়ী /বাইক চলাতে দূরে কথা৷ অপরদিকে বিশালগড় নোয়াপাড়া থেকে তেবাড়িয়া যাওয়ার রাস্তাটিও বেহাল দশা৷ এক পশলা বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে যায়৷ সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি নির্বাচনী এলাকা৷ কিন্তু তিনি এলাকা পরিদর্শনে কম যান বলে জানা যায়৷ এখন এলাকাবাসীর পক্ষ থেকে দাবী উঠেছে রাস্তা দুটি দ্রুত সংস্কারের জন্য৷
কমলাসাগর বিধানসভাস্থীত রাধানগর পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায়৷ দীর্ঘ তিন কিলোমিটার রাস্তাটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পরেছে৷ রাধানগর পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের জনগন একমাত্র এই রাস্তাটি দিয়ে চলাচল করতে হয়৷ দীর্ঘ এক বছর ধরে রাস্তাটি সংস্কারের জন্য এলাকার জনগন৷ রাধানগর পঞ্চায়েতের প্রধান মানিক দেবনাথ ও পঞ্চায়েত সচিব অজুর্ন দেব-এর নিকট সংস্কারের দাবী জানায় কিন্তু বিষয়টি নিয়ে পঞ্চায়েত সচিব এবং প্রধান রাস্তাটি সংস্কারের কোন রকম উদ্যোগ নেয় নাই৷ এলাকার জনগন দাবী করছে দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পরে থাকায় যান চলাচল বন্ধ হয়ে পরেছে৷ লোকজনের চলাচলের অসুবিধা হচেছ৷ এবং রোগিদের হাসপাতালে নিয়ে যাওয়া মত কোনো রকম ব্যবস্থা নেই৷ তাই সেই রাস্তাটির বিষয়ে এলাকাবাসী এলাকার বিধায়কের কাছে ও নিয়ে ছিল৷ কিন্তু কোনো রকম উদ্যোগ নেয় নি এই এলাকার বিধায়ক৷ এলাকাবাসীর অভিযোগ করছে আগামী দিন তারা আরো বৃহত্তম আন্দোলনে নামবে বলে জানিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top