News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান শিক্ষকের দায়সারা মনোভাবে পঠন পাঠন লাটে অমর্ত্য সেন মডেল সুকলে
Image

প্রধান শিক্ষকের দায়সারা মনোভাবে পঠন পাঠন লাটে অমর্ত্য সেন মডেল সুকলে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২১ জুন৷৷ প্রধান শিক্ষকের বদান্যতায় কর্মসংসৃকতি ও পড়াশুনা লাটে উঠেছে বিশালগড়স্থিত কড়ইমুড়া অমর্ত্য সেন মডেল সুকলে৷ অভিভাবকদের অভিযোগে জানা যায় প্রধান শিক্ষক সুশান্ত বাবু বিদ্যালয়ে উপস্থিত হন দশটা পঞ্চাশ মিনিটে৷ কখনো কখনো প্রার্থনা সভা শুরুর দুই মিনিট আগে কোন রকমে বিদ্যালয়ে আসে৷ সুশান্ত বাবু যখন খুশি তখন নানা অজুহাতে বিদ্যালয় ত্যাগ করেন বলে অভিযোগ৷ কখনো ভানু বাবুর মিটিং কিংবা কোথাও পার্টির কনভেনশন৷ এই ভাবেই চলছে বিদ্যালয়টি৷ যার ফলে অভিভাবক হীনতায় ভোগছে বিদ্যালয়টি৷ প্রধান শিক্ষক প্রতিদিন ক্লাশ করেন সবেমাত্র ২টি৷ তাও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর স্পোকেন ইংলিশ৷ বাকী সময় নিজের অফিস কক্ষে সময় কাটান৷ কোন ছাত্রের সার্টিফিকেটের জন্য আবেদন করলে তাকে অযথা হয়রানী করেন বলে অভিযোগ৷ বেসরকারী সুকলে দিনের পর দিন মান বৃদ্ধি পাওয়ার কথা অথচ সুশান্ত বাবু এই বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ৷ বিদ্যালয়টি সরকারী অনুমোদন প্রাপ্ত হাইসুকল৷ সরকারী নিয়ম অনুযায়ী হাইসুকলের প্রধান শিক্ষকের বিএড অবশ্যই থাকতে হবে৷ কিন্তু সুশান্ত বাবুর বিএড নেই৷ এই নিয়ে অভিভাবকরা বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক তথা সিপাহীজলা জেলা সভাধিপতির গোচরে আনলেও উনি কোন কর্নপাত করেননি বলে অভিযোগ৷ তারা আরো অভিযোগে জানান প্রধান শিক্ষকের যোগ্যতা না থাকা সত্বেও উনি সম্পাদকের করুনায় দিব্যি বহাল তবিয়তে রয়েছেন৷ সুশান্ত বাবু ২০১২ সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করার পর প্রতি বছর বিদ্যালয়ে থেকে বহু ছাত্র ছাত্রী ট্রান্সফার নিয়ে অন্য বিদ্যালয়ে চলে যাচ্ছে৷ বিদ্যালয়ের কর্ম-সংসৃকতি ও পঠন পাঠন উনার আমলে হারিয়ে ফেলে৷ যোগ্যতাহীন প্রধান শিক্ষকের হাত থেকে বিদ্যালয়টি রক্ষা করার জন্য পারিচালন কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে অভিভাবকরা৷ উল্লেখ্য কিছু দিন পূর্বে এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দূর্নীতি সংক্লান্ত খবর ছাপা হয়েছিল এই পত্রিকায়৷ সম্পাদকের আইন পেশায় যুক্ত মেয়েকে অবৈধ ভাবে শিক্ষক হিসাবে নিয়োগ করেছিলেন৷ এই খবর বের হতেই এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ছিঃছিঃ রব উঠেছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top