শ্রীনগর, ২১ জুন (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হল দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি| নিহত দুই হিজবুল জঙ্গির নাম হল বসিত আহমেদ মীর এবং গুলজার আহমেদ| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় বারামুল্লা জেলার সোপোরে টাউনশিপের রফিয়াবাদ গ্রামের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর মধ্যরাতে তল্লাশি অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়|
বুধবার সকালে পুনরায় তল্লাশি অভিযান শুরু হলে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ এনকাউন্টারে খতম হয়েছে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি| ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল, পঁাচটি একে ম্যাগাজিন, ১২৪ একে রাউন্ড, একটি হ্যান্ড গ্রেনেড এবং একটি পাউচ| আরও সন্ত্রাসবাদী ওই এলাকায় লুকিয়ে রয়েছে কিনা, তার জন্য তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী|
বারামুল্লায় এনকাউন্টারে খতম দুই হিজবুল জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















