News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ ভোটে ত্রিস্তরীয় জোটের রণকৌশল, বিজেপি–তিপরা মথা–আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক শান্তিরবাজারে
Image

ভিলেজ ভোটে ত্রিস্তরীয় জোটের রণকৌশল, বিজেপি–তিপরা মথা–আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক শান্তিরবাজারে

শান্তিরবাজার, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বগাফা ব্লকে ত্রিস্তরীয় জোটকে ভিলেজ স্তরে কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। সোমবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোতে বিজেপি, তিপরা মথা ও আইপিএফটির নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

বৈঠকে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ১৪টি ভিলেজের মধ্যে ৭টি ভিলেজে বিজেপি এবং ৭টি ভিলেজে তিপ্রা মথার প্রার্থী দেওয়ার বিষয়টি উঠে আসে। পাশাপাশি জোটের শরিক আইপিএফটিকে ২টি আসন ছেড়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তিন দলের নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, ভিলেজ স্তর পর্যন্ত জোটের সমন্বয় আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। জোটের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল তিন দলের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি কেনারাম রিয়াং, বিজেপির মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি রবীন্দ্র রিয়াং, বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ, তিপরা মথার সিনিয়র নেতা হরেন্দ্র রিয়াং, আইপিএফটি কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা এবং আইপিএফটির শান্তিরবাজার ডিভিশনাল সভাপতি জ্যোতিলাল রিয়াং।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বগাফা ব্লকে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির এই সমন্বয় রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার বিষয়, আসন সমঝোতার চূড়ান্ত রূপরেখা কী দাঁড়ায় এবং আগামীকালের মনোনয়ন পর্বে তিন দলের জোটের এই সমীকরণ কতটা বাস্তবে প্রতিফলিত হয়।

Releated Posts

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

মুঙ্গিয়াকামিতে ৯০ শতাংশ আসনে তিপরা মথার মনোনয়ন জমা

মুঙ্গিয়াকামি, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসনে তিপরা মথার মনোনীত প্রার্থীদের…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top