নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ জুন৷৷ শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর৷ তাদের হাতেই নতুন প্রজন্মের ভবিষ্যত৷ আর একাংশ শিক্ষকের বিকৃত মানসিকতার জন্য গোটা শিক্ষক সমাজকে কলংকিত হতে হচ্ছে৷ সুকলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে অমরপুরের মৈলাক গ্রামের পূর্বপাড়া জে বি সুকলে৷ অভিযুক্ত প্রধান শিক্ষক সুভাষ পালের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন ঐ ছাত্রীর অভিভাবক৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে, শুক্রবার সুকলের মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যায় প্রধান শিক্ষক সুভাষ পাল৷ ঐ ছাত্রীর শরীরের বিভিন্ন গোপন অংশে হাতা চালায়৷ পাশাপাশি তাকে জড়িয়ে ধরে৷ এর পর ঐ ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকের কাছে সমস্ত ঘটনা বলে৷ তারপরই অভিভাবক থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন৷ এলাকাবাসী অভিযোগ করেছেন, ঐ প্রধান শিক্ষক প্রায়ই সুকলের ছাত্রীদের নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে গিয়ে তাঁর শরীর ম্যাসাজ করান৷ এই অভিযোগ থাকা সত্বেও কেউ প্রকাশ্যে মুখ খুলেননি৷ শেষ পর্যন্ত ঐ ছাত্রীর অভিভাবক পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে৷ জানা গিয়েছে ঐ প্রধান শিক্ষক আবার বামপন্থী কর্মচারী সংগঠন (হগব) এর সক্রিয় সদস্য৷
অফিস কক্ষে ডেকে নিয়ে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















