News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি
Image

শীঘ্রই রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি

আগরতলা, ৯ জুন (হিঃসঃ)৷৷ ত্রিপুরা বিধানসভায় ষাটটি কেন্দ্রের জন্য বিজেপি অতিসত্বর তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে নেবে৷ অন্যদিকে কংগ্রেস ছেড়ে তূণমূলে যাওয়া ছয় বিধায়ককে চুক্তি সাপেক্ষে বিজেপিতে নেওয়ার বিষয়ে পার্টির রাজ্য কমিটির সিংহভাগ নেতাই দ্বিমত পোষণ করেছেন৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব হিন্দুস্থান সমাচারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিজেপিতে সবার জন্য দ্বার খোলা আছে৷ বিজেপি সবকা সাথ সবকা বিকাশ তত্বকে সামনে রেখেই এগিয়ে চলেছে৷ কিন্তু, কোন আগাম শর্ত দিয়ে কাউকে বিজেপিতে নেওয়া হবে না৷ সংঘবদ্ধভাবে তৃণমূল বিধায়কদের সেই পরিকল্পনা মাফিক বিজেপিতে নেওয়ার বিষয়ে পার্টির রাজ্য কমিটির সিংহভাগ নেতাই গড়রাজি’৷
তিনি বলেন, ‘বিজেপি ষাট বিধানসভা কেন্দ্রের জন্যই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে নিচ্ছে৷ এর মধ্যে বিরোধী কংগ্রেস ও তৃণমূলের দখলে থাকা ৯টি আসনও রয়েছে৷ পার্টি খুব দ্রুত প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে চাইছে৷ প্রার্থী চয়নের পর তা অনুমোদনের জন্য পার্টির পার্লামেন্টারী কমিটিতে পাঠানো হবে’৷
তিনি জানান, ‘সারা রাজ্যের প্রত্যেকটি বিধানসভার আশি শতাংশ বুথের বুথ কমিটি গঠন করা হয়ে গেছে৷ প্রত্যেকটি বুথ কমিটিতে কুড়িজন করে বিজেপির কর্মকর্তা রয়েছেন৷ এর মধ্যে দশজন করে মহিলাও রয়েছেন’৷
পার্টির অপর একটি সূত্র জানিয়েছে, বিজেপির কয়েকজন কেন্দ্রীয় নেতা বাম বিরোধী ভোট ভাগাভাগি রুখতে সমস্ত বিরোধী দলের বিধায়কদের বিজেপিতে নিয়ে আসার পক্ষপাতী ছিলেন৷ কিন্তু, রাজ্য কমিটির অধিকাংশ নেতারাই এবিষয়ে দ্বিমত প্রকাশ করেন৷ উল্লেখ করা যেতে পারে রাজ্যে এই প্রথম কোন বাম বিরোধী দল নির্বাচনের এত আগে প্রার্থী তালিকা ঘোষণা করার উদ্যোগ নিয়েছে৷
এদিকে, ভারতীয় জনতা পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে অন্য কোনও দলের সাথে জোট করবে না৷ একাই লড়াই করবে বামেদের সাথে৷ শান্তিরবাজারে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, পৃথক রাজ্যের দাবিতে যারা সোচ্চার তাদের সাথে জোট করার কোন প্রশ্ণই উঠে না৷ গোটা রাজ্যে দলের সাংগঠনিক শক্তি যথেষ্ট মজবুত৷ আশি শতাংশ বুথ কমিটি গঠিত হয়ে গেছে৷ আগামী দুই মাসের মধ্যে অবশিষ্ট কুড়ি শতাংশ বুথ কমিটিও গঠন হয়ে যাবে৷ তিনি আরও বলেন, চিট ফান্ড ইস্যুতে সিবিআই নিজেদের মতো কাজ করছে৷ অন্যায় যারা করেছে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তারা রক্ষা পাবে না৷ গবাদি পশু ইস্যুতে সুনীল দেওধর বলেন, রাজ্যে গাই গরুর সংখ্যা খুবই নগণ্য৷ দুধ উৎপাদন তাই সামান্যই হয়৷ শিশুরা গুঁড়ো দুধ ছাড়া কিছু পায় না৷ তার উপর গুরু পাচার হয়ে গেলে দুধ সমৃদ্ধ হবে কি ভাবে? তাই বিজেপি সরকার গরু সংরক্ষণ চেষ্টা চালাচ্ছে৷ বাদল চৌধুরীকে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী বলে মন্তব্য করেন সুনীল দেওধর৷ দক্ষিণ জেলার স্বাস্থ্য পরিষেবা তলানিতে এসে ঠেকেছে বলে অভিযোগ তোলেন তিনি৷ দিনভর তিনি শান্তিরবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন৷ সকালে স্বচ্ছ ভারত-অভিযানে অংশ নেন৷ তারপর স্থানীয় কমিউনিটি মিলনায়তনে যুবমোর্চার সম্মেলনে যোগ দেন৷ মূলত যুবমোর্চার রাজনৈতিক রণকৌশল ও শিক্ষাদানের জন্য তিনি শান্তিরবাজার যান৷ সম্মেলনে শেষে যুবমোর্চার বিশাল মিছিল সংগঠিত করে শহরে৷ মিছিল শেষে পথ সভায় ভাষণ দেন উপস্থিত বক্তারা৷ দিনভর কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে সংগঠন বিস্তারে তারা কতটা তৎপর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top