News Flash

  • Home
  • Uncategorized
  • রোজ দাম বদল হবে পেট্রোল ও ডিজেলের
Image

রোজ দাম বদল হবে পেট্রোল ও ডিজেলের

নয়াদিল্লী, ৮ জুন৷৷ রোজ বদল হবে পেট্রোল ও ডিজেলের দাম৷ আগামী ১৬ জুন থেকে সারা দেশে আন্তর্জাতিক বাজার এবং মার্কিন ডলারের সাথে টাকার বিনিময় মূল্যের সঙ্গে সংগতি রেখে বদল হবে পেট্রোল ও ডিজেলের মূল্য৷ বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ব তেল সংস্থাগুলি এই সিদ্ধান্ত জানিয়েছে৷ তাতে, ১৬ জুন থেকে সারা দেশে ৫৮ হাজার পাম্পে তেলের দাম উঠানামা করবে প্রতিদিন৷ তবে, বর্তমান কাঠামো অনুযায়ী বিভিন্ন শহরে এবং পাম্পে আলাদা দাম হবে৷ কারণ, প্রতিটি তেল সংস্থা পেট্রোল ও ডিজেলের আলাদা দাম নির্ধারণ করে৷ ফলে, বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের মূল্যে সামান্য হেরফের হবে৷
গত এপ্রিল মাসেই পেট্রোল ও ডিজেলের দামের রোজ বদল হওয়ার পরীক্ষামূলক সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রায়াত্ব তেল সংস্থাগুলি৷ সেই মোতাবেক পয়লা মে থেকে রাজস্থানের উদয়পুর, ঝাড়খন্ডের জামসেদপুর, পুদুচেরি, চন্ডিগড় এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে রোজ পেট্রোল ও ডিজেলের দাম বদল করা শুরু হয়৷ তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে তাতে সাফল্য পাওয়া গিয়েছে৷ তাই এবার সারা দেশেই পেট্রোল ও ডিজেলের দাম রোজ বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top