জয়পুর, ৫ জুন (হি.স.) : দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাক নাগরিকদের গ্রেফতারির উদ্বেগের মধ্যে রাজস্থানের বারমের সীমান্ত থেকে গ্রেফতার করা হল পাঁচ পাকিস্তানি নাগরিককে| ধৃতদের মধ্যে দু জন মহিলা| সোমবার সকালে লখাসর গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে| ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও সীমান্তের বর্তমান অবস্থার বিষয়ে আলোচনার জন্য পাক সেনাবাহিনীর ডিজিএমও-র সঙ্গে বৈঠক করছেন| এরই মধ্যে পাঁচ পাক নাগরিকের গ্রেফতার হওয়া তাত্পর্যপূর্ণ|
গত সপ্তাহেই হরিয়ানার ঝাঝ্ঝর জেলার বাহাদুরগড় অঞ্চল থেকে এক পাকিস্তানিকে গ্রেফতার করা হয়| সে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিল| বেঙ্গালুরু থেকেও তিন পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে | দেশের বিভিন্ন জায়গা থেকে এভাবে একের পর এক পাক নাগরিক গ্রেফতার হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে | ভারতের উদ্বেগের আরও কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ধৃতদের কাছ থেকে উদ্ধার হচ্ছে ভারতীয় পরিচয়পত্রও|
এবার রাজস্থানের বারমের সীমান্ত থেকে গ্রেফতার পাঁচ পাকিস্তানি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















