বরেলী (উত্তর প্রদেশ), ৫ জুন (হি.স.): উত্তর প্রদেশের বরেলীতে দুর্ঘটনাগ্রস্ত বাসে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে পুড়ে মৃতু্য হল ২২ জন যাত্রীর| মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ১৫ জন| তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| সোমবার ভোররাতে বরেলীর বিথরি চেইনপুর পুলিশ স্টেশনের অন্তর্গত ইনভার্টিস বিশ্ববিদ্যালয়ের কাছে একটি বাস এবং ট্রাকের সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে যাত্রীবোঝাই বাসে আগুন ধরে যায়| অগ্নিদ্বগ্ধ হয়ে পুড়ে মারা যান ২২ জন যাত্রী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (ইউপিএসটিসি)-এর অভিশপ্ত বাসটি দিল্লির আনন্দবিহার থেকে পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশের গোন্ডায় যাচ্ছিল| ভোররাতে উত্তর প্রদেশের বরেলীর কাছে ২৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সংঘর্ষের জেরে বাসের জ্বালানি ট্যাঙ্কার ফেটে যায়| আর তার জেরেই বাসে আগুন লেগে যায়| আগুন লাগার প্রায় ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পেঁৗছয় দমকল| যদিও ততক্ষণে সব শেষ| দুর্ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান ১৭ জন যাত্রী|
বরেলীর পুলিশ সুপার যোগীন্দ্র কুমার জানিয়েছেন, ভোররাত ১টা থেকে ১.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে| দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমোচ্ছিলেন| আগুন লেগে যাওয়ার পরে কয়েকজন যাত্রী জানলা দিয়ে লাফিয়ে নেমে পড়েন| দুর্ঘটনাস্থলেই আগুন পুড়ে মৃতু্য হয়েছে ১৭ জন যাত্রীর| সঙ্কটজনক অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে আরও ৫ জনের মৃতু্য হয়েছে| বাকি ১৫ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনার সময় অভিশপ্ত বাসটিতে মোট কত জন যাত্রী ছিলেন তা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানাতে পারেনি পুলিশ| পরে সূত্রের খবর, বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন| এদিকে, দুর্ঘটনার পরেই সুযোগ ৱুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক|
বরেলীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ২২
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















