News Flash

  • Home
  • Uncategorized
  • অস্থায়ী শিবির থেকে ২০০ পরিবার বাড়ী ফিরলেন
Image

অস্থায়ী শিবির থেকে ২০০ পরিবার বাড়ী ফিরলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ গত ১ জুনের ভারী বর্ষণে হাওড়া ও কাটাখালের নিম্নাঞ্চল যথা, চাঁদপুর, শ্রীলঙ্কাবস্তী,

জলমগ্ণ শহরতলীর শ্রীলঙ্কা বস্তি এলাকা৷ শুক্রবার সকালে তোলা নিজস্ব ছবি৷

প্রতাপগড় ঋষিকলোনী, রামকৃষ্ণপল্লী, জয়নগরের ইন্দিরাকলোনী, বিদ্যাসাগরপল্লী, হিন্দি সুকলের পেছন ও ভাটি অবয়নগরের বস্তী এলাকা প্লাবিত হয়৷ এর ফলে চাঁদপুর জে বি সুকল, অক্ষয়, কুমার জে বি সুকল, প্রতাপগড় হাইসুকল এবং বিদ্যাসাগর জে বি সুকলের অস্থায়ী শিবিরে ২০০ পরিবার আশ্রয় নেন৷ সদর মহকুমা প্রশাসন থেকে তাদের চিড়া, গুড় ও খিচুড়ি খাওয়ানো হয়৷ ধীরে ধীরে জল নেমে যাওয়ায় সকল পরিবার ২ জুন নিজ নিজ গৃহে ফিরে যান৷ সদর মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী আজ এই সংবাদ জানান৷ তিনি জানান, ভারী বর্ষণের ফলে ভাটি অভয়নগরের ৪টি পরিবারের ঘর, মলয়নগরের ২টি পরিবারের ঘর এবং প্রতাপগড়ের ২টি পরিবারের ঘর আংশকি ক্ষতিগ্রস্থ হয়৷ তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top