নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষায় এককালীন ছাড় চেয়ে রাজ্য সরকারের আবেদন নাকচ করে দিলো কেন্দ্রীয় সরকার৷ রাজ্য সরকারের কতিপয় আধিকারিক দিল্লীতে থেকে নানা ভাবে মন্ত্রকের আধিকারিকদের অনুকূলে আনার চেষ্টা করেছিলেন৷ কিন্তু এই সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের উপর এটি আরেকটি বড় আঘাত৷ কারণ কেন্দ্রীয় সরকার কোনভাবেই রাজ্যকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে ছাড় দিতে রাজি নয়৷ কারণ এতে শিক্ষার মান আরও নিচে নামবে বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লী থেকে এই বার্তা এসে গেছে৷ আজ থেকে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা৷ মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় এই বিষয়টি উল্লেখ করেছিলেন৷ কিন্তু রাজ্য সরকারের সব চেষ্টা এদিন ব্যর্থ হয়ে গেছে৷ জানা গেছে, শিক্ষক শিক্ষণে অভিজ্ঞতা এবং প্রাপ্ত নম্বরে বাধ্যবাধকতার বিষয়টিতে এক কালীন ছাড় চেয়েছিলেন৷ কিন্তু কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক তা নাকচ করে দিয়েছেন৷ ফলে আদালতের আদেশে চাকরি বাতিল হওয়া ১০৩২৩ শিক্ষকের মধ্যে খুব কমই টেট পরীক্ষায় বসার সুযোগ পাবেন৷ রাজ্য সরকার এখন পরিস্থিতি কীভাবে সামাল দেবেন তা এখনও স্পষ্ট নয়৷ তবে একজন আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকার বিকল্প চিন্তা করে রেখেছিলেন সেই অনুযায়ী লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে৷ তবে শিক্ষাকতায় চাকরির সুযোগ অনেকেই পাবেন না৷

ত্রিপুরা সরকারের শিক্ষক নিয়োগে ছাড়ের আবেদন নাকচ করল কেন্দ্র
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















