News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নালা থেকে নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

নালা থেকে নিখোঁজ দিনমজুরের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই : খোয়াই থানাধীন লাঠিবাড়ি কর্মকারপাড়া এলাকায় একটি কাঁচা নালা থেকে এক নিখোঁজ দিনমজুরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন দিন আগে বাদল সাঁওতাল একটি কুঠার নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি পেশায় দিনমজুর ছিলেন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা, বিশেষ করে তাঁর স্ত্রী ও মেয়ে, বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাননি।

রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি কাঁচা নালার দিক থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত সেখানে গিয়ে একটি মৃতদেহ দেখতে পান। এরপরই বিষয়টি খোয়াই থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের পর তিনি নালায় পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি মৃতের অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা প্রশ্নও উঠছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

Leave a Reply

Scroll to Top