News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন
Image

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়। এদিন আগরতলার ১৩ নম্বর প্রতাপগড় মণ্ডলের ৫১ নম্বর বুথে স্থানীয় নাগরিকদের সঙ্গে বসে অনুষ্ঠানটি শ্রবণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের অনুপ্রেরণামূলক উদ্যোগ, ক্রীড়াক্ষেত্র ও অলিম্পিয়াডে ভারতীয়দের সাফল্য এবং সাধারণ মানুষের অসাধারণ কারুশিল্পের অবদানের কথা তুলে ধরেছেন।
মুখ্যমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ত্রিপুরার ঐতিহ্যবাহী জনজাতীয় বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর সংরক্ষণ ও প্রসারে সূরজ কুমার দেববর্মা-র অনন্য উদ্যোগের প্রশংসা করেছেন।

তিনি বলেন, তিন তারবিশিষ্ট বাঁশের তৈরি ‘চৌংপ্রেং’ ত্রিপুরার জনজাতি সমাজের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। এর সুমধুর সুর অনেকটাই সরোদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে এই বাদ্যযন্ত্রের জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও, সূরজ কুমার দেববর্মার নিরলস প্রচেষ্টায় এটি আবারও নতুন প্রজন্মের কাছে পরিচিতি ও মর্যাদা ফিরে পাচ্ছে। মুখ্যমন্ত্রী ত্রিপুরার এই গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় মঞ্চে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top