নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ মে৷৷ ৯টা নাগাদ কলমচৌড়া থানার অন্তর্গত ভেলুয়ারচরের পশ্চিম পাড়ায় আট বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে৷ মামার বাড়িতে বেরাতে এসে আর বাড়ি ফেরা হলনা ভাগ্ণির৷ খেলার সাথিদের সঙ্গে পুকুরে নেমে জলের নিচে তলিয়ে গেছে মামনি দাস৷ পিতা রীপন দাস৷ বাড়ি তেলিয়ামুড়ার নয়নপুর৷ মৃতার মামি জানায় গত সপ্তাহে মামনি বেরাতে আসে৷ বাবা, মা এসে মামনিকে দিয়ে যায়৷ সবার চোখের আড়ালে সাথিদের সঙ্গে পুকুরে স্নান করতে যায়৷ খোঁজাখুজি করতে বেরিয়ে পড়ে বাড়ির সকলে মামনিকে না পেয়ে৷ কিছুক্ষণ পড়ে শুরু হয় চিৎকার চেচামেচি৷ তবে কিছুসময় খোঁজাখুজির পর মামনিকে পুকুরের কোনায় ভেসে ওঠতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে তাকে পুকুর থেকে তুলে এনে স্থানীয়রা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখেই মৃত বলে ঘোষণা করেন৷ খবর পৌঁছানো হয় মৃতার বাবা মাকে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

মামার বাড়িতে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















