News Flash

  • Home
  • Uncategorized
  • পে এন্ড পেনশন রিভিশন ঃ বহু কাজ বাকি, চাপে পড়ে অসমাপ্ত রিপোর্টই দাখিল করতে চলেছে কমিটি
Image

পে এন্ড পেনশন রিভিশন ঃ বহু কাজ বাকি, চাপে পড়ে অসমাপ্ত রিপোর্টই দাখিল করতে চলেছে কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ নির্ধারিত ৪৫ দিনের মধ্যে পে এন্ড পেনশন রিভিশন কমিটির সুপারিশ রাজ্য সরকারের কাছে পেশ করার সম্ভাবনা খুবই ক্ষিণ৷ এখনও অনেক কাজ বাকি রয়েছে বলে সূত্রের খবর৷ ফলে, রাজ্য সরকারের কাছে আরো চেয়ে নেবে কমিটি৷ তবে, কমিটির চেয়ারম্যান যদি মনে করেন নির্ধারিত সময়ের মধ্যে যতটা রিপোর্ট তৈরি করা সম্ভব হয়েছে, ততটাই পেশ করা হোক৷ তাহলে ৪৫ দিনের মধ্যেই কমিটির সুপারিশ রাজ্য সরকারের হাতে পৌছে যাবে৷
সূত্র অনুসারে জানা গেছে, বিভিন্ন কর্মচারী সংগঠনগুলির কাছ থেকে বিভিন্ন প্রশ্ণমালার যে জবাব পাওয়া গেছে তার খতিয়ে দেখছে কমিটি৷ খঁুটিনাটি বিষয়গুলি একাধিকবার খতিয়ে দেখা হচ্ছে৷ এসবের মধ্যে সপ্তাহে কাজের ক’দিন হওয়া উচিৎ এনিয়েই কমিটি চিন্তাভাবনা করছে৷ সপ্তাহে ৫ বা ৬ দিন, এনিয়ে ভিন্ন মত জমা পড়েছে কমিটির কাছে৷ ফলে, সমস্তকিছু খুব সহজে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না কমিটির পক্ষে৷
সূত্রের দাবি, বিজেপি ক্ষমতায় আসলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন দেওয়ার প্রতিশ্রুতিকে ঘিরে রাজ্যের কর্মচারীদের ভাগ্যে সপ্তম বামফ্রন্ট সরকারের জমানাতেই আশা অনুযায়ী না হলেও, বড় কিছু প্রাপ্তি হতে চলেছে৷ সূত্রের দাবি, ডিএ বকেয়া রেখে সপ্তম বেতন কমিশনের কতটা কার্যকর করা যায়, তা নিয়ে অর্থ দপ্তর অঙ্ক কষতে শুরু করে দিয়েছে৷ অনেকটা কাজ হয়েও গেছে৷ ফলে, মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুনের প্রথম সপ্তাহে কর্মচারীদের জন্য বড় ঘোষণা হতে পারে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top