নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : জঙ্গিদের হাতে অপহৃত ও খুন হওয়া সেনাবাহিনীর লেফটেন্যান্ট উমর ফয়াজকে রোল মডেল বলে উল্লেখ করে তাঁর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি| জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে আত্মীয়ের বাড়ি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মর্মান্তিক পরিণতিতে মারা যান ওই লেফটেন্যান্টের| প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রয়াত সেনা অফিসার কাশ্মীর উপত্যকায় যুবকদের অনুপ্রেরণা হয়েই থাকবেন, যদিও সন্ত্রাসবাদীরা তাঁকে মেরে ফেলে কাপুরুষোচিত আচরণ করেছে|
সাহসী সেনা অফিসারের ভয়াবহ হত্যার নিন্দায় একসুর গোটা দেশ| দফায় দফায় টু্যইট করে জেটলি বলেন, লেফটেন্যান্ট উমর ফয়াজের পরিবারের শোক আমরা ভাগ করে নিচ্ছে, সহমর্মিতা জানাচ্ছি| জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা নাগাদ আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা| ৱুধবার সকালে তাঁর ৱুলেটবিদ্ধ দেহ সোপিয়ানের হারমেন এলাকায় উদ্ধার করা হয়েছে| মাত্র ৫ মাস আগে মাত্র ২৩ বছর বয়সে গত ডিসেম্বরে সেনাবাহিনীতে কমিশনড হন| কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির সেনা অফিসারের হত্যার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছেন|
সেনা আধিকারিকের নৃশংস হত্যাকে নিন্দা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















