News Flash

  • Home
  • Uncategorized
  • স্থির বেতনের চাকুরীতে অসন্তুষ্ট টেট উত্তীর্ণ রাজ্যের শিক্ষকরা নামলেন আন্দোলনে
Image

স্থির বেতনের চাকুরীতে অসন্তুষ্ট টেট উত্তীর্ণ রাজ্যের শিক্ষকরা নামলেন আন্দোলনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ একদিকে ১০,৩২৩ জন শিক্ষক নিয়ে মহা ফ্যাসাদে রয়েছে রাজ্য সরকার, তার উপর

টেট উত্তীর্ণ নিযুক্তি পাওয়া শিক্ষকরা রাজ্য সরকার প্রদেয় স্থির বেতনে অসন্তোষ প্রকাশ করে শুক্রবার আগরতলায় ধর্ণায় শামিল হয়েছেন৷ ছবি নিজস্ব৷

টেট উত্তীর্ণ হয়ে নিযুক্তি পাওয়া শিক্ষকরাও তাদের অর্থনৈতিক দাবী নিয়ে আন্দোলনে নামছে৷ তাতে রাজ্য সরকার রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়ছে সুকল চালানোর ক্ষেত্রে৷ বিভিন্ন সুকলে এমনিতেই শিক্ষক স্বল্পতা, তার উপর চাকুরিচ্যুত হয়েছেন দশ সহস্রাধিক শিক্ষক৷ ডিসেম্বরের পর থেকে তারা আর সুকলে যেতে পারবেন না৷ নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে৷ অন্যদিকে, যদি টেট উত্তীর্ণ হয়ে নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকরা বিদ্রোহ করেন তাহলে সমস্যা আরও বেড়ে যাবে৷
প্রথম দফায় টেট পরীক্ষার মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের স্থির বেতনে রাখার সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ বাড়ছে৷ অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য নিয়োগ নীতির বাইরে গিয়ে করা সম্ভব নয়৷ সদ্য টেটের মাধ্যমে স্থির বেতনে নিযুক্ত শিক্ষক গণ পরিবারের ভরন পোষণের দায়িত্ব সামলাতে হিমসিম খাচ্ছেন৷ স্থির বিতন হিসাবে তারা পাচ্ছেন ৭,৯৭০ টাকা৷ যার অর্ধেক টাকাই চলে যাচ্ছে যাতায়াত খরচ বাবদ৷ কারণ ডিসেম্বর মাস থেকে এই সমস্ত স্থির বেতনের শিক্ষকদের অধিকাংশই এডিসি এলাকা এবং নিজ জেলার বাইরে পোস্টিং পেয়েছেন৷ তারা জানান এই ভাবে চাকরি টিকিয়ে রাখা দায় হয়ে উঠেছে৷ বাঁচার লড়াইয়ের স্বার্থেই তারা আন্দোলন মুখী হতে চলেছেন৷ তারা জানান প্রথম অবস্থায় তারা শিক্ষা অধিকর্তা দ্বারস্থ হবেন৷
অনেকের ক্ষোভ কোয়ালিটি এডুকেশনের জন্যই টেটের মাধ্যমে নিয়োগ ব্যবস্থা৷ অন্যান্য রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়মিত বেতন ক্রমে নিযুক্ত করা হয়৷ ত্রিপুরার ক্ষেত্রেই তা ব্যতিক্রমী৷ কেন এই রকমটা হচ্ছে এটাও তাদের জানা নেই৷ শিক্ষকদের বক্তব্য, এভাবে লিখিত পরীক্ষার পর স্থির বেতনে নিয়োগ করা যায়না৷ কতদিনের জন্য ফিক্সড পেতে কাজ করতে হবে তাও নিয়োগপত্রে উল্লেখ করা হয়নি৷ এর ফলে টেট নিযুক্ত শিক্ষক গন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন৷ শিক্ষকদের বক্তব্য, সম্পূর্ণ অসাংবিধানিক এবং অমানবিক ভাবে তাদের স্থির বেতনে নিযুক্ত করা হল৷ তাদের বক্তব্য টেটে নিযুক্ত শিক্ষকদের যোগ্যতার প্রতি প্রতিও সুবিচার করা হয়নি কারণ যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন তারা প্রায় সবাই স্নাতকোত্তর স্তর উত্তীর্ণ, বিএড প্রশিক্ষিত এবং পঞ্চাশ শতাংশের উপর নম্বর প্রাপ্ত৷
এইদিকে অমরপুর, জিরানীয়া, গন্ডাছড়া এবং দামছড়া টেট শিক্ষকদের এখনো বেতন হয়নি৷ তাদের বক্তব্য, গত ডিসেম্বর মাসে তারা কাছেযোগ দেন ৫ মাস হয়ে গেল এখন পর্যন্ত তারা তাদের বেতন পাবার সৌভাগ্য হয়নি৷ এসব বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানান, রাজ্য সরকার সব ধরনের চাকরির ক্ষেত্রে একই নিয়োগ নীতি অনুসরণ করা হচ্ছে৷ সবাইকেই পাঁচ বছরের স্থির বেতনের পর্বের মধ্য দিয়ে কাজ করতে হবে৷ মন্ত্রী আরও জানান চলতি বছরেও ১৩০০ স্নাতক এবং স্নাতকোত্তর টেট শিক্ষক নিযুক্ত হবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top