News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী বাতিলের খবরে হৃদরোগে আক্রান্ত শিক্ষক
Image

চাকুরী বাতিলের খবরে হৃদরোগে আক্রান্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ মার্চ৷৷ দেশের শীর্ষ আদালতে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিলের রায় ঘোাষণার সাথে সাথেই হৃদরোগে আক্রান্ত হলেন এক শিক্ষক৷ ঐ শিক্ষকের নাম রাজ্যধন নোয়াতিয়া৷ তিনিও ১০৩২৩ জনের মধ্যে একজন৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শান্তিরবাজার মহকুমার তাকমাছড়া এলাকায়৷ বর্তমানে সঙ্কটজনক অবস্থায় ঐ শিক্ষক উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদে প্রকাশ, দুই সন্তানের বাবা রাজ্যধন নোয়াতিয়া৷ পরিবারে উপর্জনশীল ব্যক্তি শুধু তিনিই৷ বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে৷ রাজ্যধন নোয়াতিয়া শান্তিরবাজার মহকুমার কালমা মানিক্যপাড়া সুকলে শিক্ষকতা করেন৷ অন্যান্যদিন সুকলে গেলেও বুধবার তিনি সুকলে যাননি৷ সারাদিন টিভির দিকে তাকিয়ে ছিলেন কখন শিক্ষক মামলার চূড়ান্ত শুনানী হবে সুপ্রিম কোর্টে এবং রায় সম্পর্কে অবহিত হবেন টিভির পর্দার মাধ্যমে৷ সকাল গড়িয়ে বিকাল হয়৷ স্নায়ুর চাপ বাড়তে থাকে রাজ্যধন নোয়াতিয়ার৷ শেষ পর্যন্ত অপেক্ষার ইতি হল৷ সুপ্রিম কোর্টেও ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়ে গেল৷ এই খবর পেয়েই উচ্চ রক্তচাপের শিকার হন শিক্ষক রাজ্যধন নোয়াতিয়া৷ স্নান-খাওয়া একপ্রকার বন্ধ হয়ে যায় রাজ্যধনবাবুর৷ সন্ধ্যার পর তিনি ক্রমশই অসুস্থতা বোধ করতে থাকেন৷ রাত বাড়তে থাকে৷ মধ্যরাতে তিনি আচমকাই হৃদরোগে আক্রান্ত হন৷ বাড়ির লোকজন সঙ্গে সঙ্গেই তাঁকে মনু হাসপাতালে নিয়ে যায়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে রেফার করে দেন৷ ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রাজ্যধন নোয়াতিয়ার শারীরিক অবস্থ সংকটজনক৷ তবে চিকিৎসরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করে তোলার জন্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top