News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম পার্টি অফিসগুলিতে ঝুলছে তালা, নেতারা বেপাত্তা
Image

সিপিএম পার্টি অফিসগুলিতে ঝুলছে তালা, নেতারা বেপাত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজ্যের শাসক দলের পার্টি অফিসগুলিতে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে তালা ঝুলছে৷ বৃহস্পতিবার দিনভর রাজ্যের বিভিন্ন শাসক দলীয় পার্টি অফিসে তালা ঝুলে থাকতে দেখা গিয়েছে৷ দলের নেতা ও কর্মীরা বেপাত্তা বলে জানা গিয়েছে৷ মূলতঃ শিক্ষকদের চাকুরী বাতিল হওয়ায় ক্ষোভের আগুন থেকে বাঁচতেই নিজ নিজ এলাকায় দলীয় নেতারা পার্টি অফিস তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন৷ কারণ, আন্ডার গ্রেজুয়েট শিক্ষক পদে চাকুরীর অফার বিলি করার পর গোটা রাজ্যে বিভিন্ন সিপিএম পার্টি অফিসে ক্যাডার বিক্ষোভ আছড়ে পড়তে দেখা গিয়েছিল৷ তাই, আবারও একই ভাবে বিক্ষোভ আছড়ে পড়তে পারে এই আশঙ্কাতেই শাসক দলের অফিসগুলিকে বাঁচাতে আগাম সতর্কতা অবলম্বন করেছে নেতৃত্বরা, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল৷
এদিকে, শাসক দলের ডেমেজ কন্ট্রোলাররা ইতিমধ্যে চাকুরীচূ্যত শিক্ষকদের রাজ্য সরকার এবং দলের প্রতি আস্থাশীল থাকার জোর চেষ্টা চালিয়েছেন৷ গতকাল রায় ঘোষণার পর শিক্ষামন্ত্রীর আশ্বাস বার্তা অনুযায়ী প্রত্যেক চাকুরীচ্যুত শিক্ষককে বোঝানো হচ্ছে কোনভাবেই তাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিতে দেবে না শাসক দল৷ রাজ্য সরকার তাদের প্রতি পুরো সহানুভূতিশীল৷ ফলে, তাদেরকে কোন না কোন ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে শাসক দলের ডেমেজ কন্ট্রোলাররা চাকুরীচ্যুত শিক্ষকদের মন জয়ের চেষ্টা চালিয়েছেন৷ এদিকে, মুখ্যমন্ত্রী মানিক সরকারের অবর্তমানে সরকার ও শাসক দল পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারছে না৷ তাতে ধারণা করা হচ্ছে, শুক্রবার মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরতেই সিপিএম রাজ্য মুখ্য কার্য্যালয়ে এবং সচিবালয়ে চাকুরীচ্যুত শিক্ষকদের জন্য রুদ্ধদ্বার বৈঠক হবে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top