News Flash

  • Home
  • Uncategorized
  • মা বাবার বকুনিতে আত্মহত্যা করল মেয়ে
Image

মা বাবার বকুনিতে আত্মহত্যা করল মেয়ে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ মার্চ৷৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মা বাবার বকাবকিতে অভিমানী মেয়ে ফাঁসিতে আত্মহত্যা করল৷ ঘটনাটি ঘটেছে মন্দিরনগরী উদয়পুরের ছনবন মসজিদ পাড়ায় বৃহস্পতিবার দুপুরে৷ মৃতার নাম হানি আখতার৷ বয়স ১১ বছর৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, হানি আখতার উদয়পুর বালিকা বিদ্যালায়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী৷ সম্প্রতি তার ক্লাসে ইউনিট টেস্ট হয়৷ তাতে দেখা গিয়েছে নম্বর কিছুটা কম পেয়েছে৷ নম্বর কম পাওয়ায় শিক্ষক বাবা এবং সরকারী কর্মী মা হানিকে বকাবকি করেছিল৷ তারপর সে কিছুক্ষণ কান্নাকাটিও করে৷ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই হানি আখতারকে খঁুজে পাওয়া যাচ্ছে না৷ এদিক ওদিক খোঁজাখুজির পর হঠাৎ বাড়ির শৌচালয়ে গিয়ে দেখা যায় হানি আখতার ফাঁসিতে ঝুলে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ বাড়ির লোকজনের বক্তব্য হানি আখতার অভিমানে আত্মহত্যা করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ আশেপাশের লোকজন মৃতার মা বাবার প্রতি অনেকটাই বিরক্ত প্রকাশ করে বলেন, মা বাবাদের উচিৎ সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখা৷ সেই সাথে নম্বর কম পেলে এইভাবে বকাবকি না করা৷ তাতে সন্তানদের মনে তার বিরূপ প্রভাব পড়ে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top