News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের জন্য হাহাকার, প্রশাসন নীরব দর্শক, প্রতিবাদে পথ অবরোধ
Image

পানীয় জলের জন্য হাহাকার, প্রশাসন নীরব দর্শক, প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ মার্চ৷৷ মঙ্গলবার বীরচন্দ্রনগরে কৈলাসহর কুমারঘাট রাস্তা পানীয় জলের দাবিতে অবরোধ

মঙ্গলবার পানীয় জলের দাবীতে কৈলাসহর-কুমারঘাট সড়ক বীরচন্দ্রনগরে অবরোধ করেন জনগণ৷ ছবি নিজস্ব৷

করল স্থানীয় জনগণ৷ সকাল দশটা থেকে অবরোধ শুরু হয়৷ তিন ঘন্টা অবরোধ করার পর পুলিশ প্রশাসন ও ডিডব্লিউএস দপ্তরের  কৈলাসহর মহকুমা আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে দেন স্থানীয় জনগণ৷  ঊনকোটি জেলার চন্ডীপুর ব্লকের অন্তর্গত বীরচন্দ্রনগর গ্রাম স হ আশপাশেড অনেকক এলাকায় পানীয় জলের ভাল কোন উৎস নেই বার বার দাবি করার পর কোন ব্যবস্থা প্রশাসনের তরফে না করার কারণে আজ এই বৃহৎ  অন্দোলনের পথ বেছে নেন স্থানীয় জনগণ৷  তাদের দাবি রেগা সহ  অনেক প্রকল্পে কোটি কোটি টাকা  খরচ হচ্ছে কিন্তু এলাকার মানুষের ভাল জলের উৎস নেই৷ আবার সরকারের দাবি রাজ্যে উন্নয়ন হচ্ছে৷ জেলাশাসকের অফিস থেকে সমান্য দূরে জলের সুব্যবস্থা নেই এটা কি ধরনের উন্নয়ন বলছেন অবরোধকারীরা৷ এদিকে কৈলাসহর-কুমারঘাটের রাস্তার কাজ চলছে গত পাঁচ বছর ধরে কবে শেষ হবে তা বলা মুশকিল৷ যার পলে গত পাঁচবছর ধরে কৈলাসহর কুমারঘাটের যান চলাচলের প্রধান রাস্তা হল কৈলাসহর থেতে ডলুগাঁও  হয়ে ফটিকরায় বায়া কুমারঘাট৷ আজ সকাল  ১০টা থেকে রাস্তা অবরোধ করার ফলে রাস্তার দুই দিকে প্রচুর যানবাহন আটকা পড়ে৷ সমস্যায় পড়ে অফিস কর্মচারীরা৷ পুলিশের  অনেক চেষ্টার পর   অবরোধ তুলে নেন নি স্থানীয় জনগণ৷  প্রতিদিন গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করা হবে ডিডব্লিউএস এর এসডিও আশ্বাস দিলে তিনঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top