News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিক্রিয়াশীল শক্তির চক্রান্তে যুব সমাজ রক্তদানে অনাগ্রহী ঃ মুখ্যমন্ত্রী
Image

প্রতিক্রিয়াশীল শক্তির চক্রান্তে যুব সমাজ রক্তদানে অনাগ্রহী ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংগৃহিত রক্তের ক্ষেত্রেও দেশের নিরাশাজনক হাল হওয়ার পেছনে প্রতিক্রিয়াশীল শক্তির চক্রান্ত কাজ করছে বলে অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই বিষয়ে তাঁর যুক্তি, যুব সমাজ রক্তদানে অনাগ্রহি৷ কারণ, তাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা এবং স্বার্থপর মনোভাব খুব বেশী সক্রিয়৷ প্রতিক্রিয়াশীল শক্তি যুব সমাজকে এই মনোভাবে উদ্বুদ্ধ করতে সচেষ্ট৷ তাই দেশে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংগৃহিত রক্তের হার নিরাশাজনক৷ তবে, এরাজ্যে ৯৭ শতাংশ রক্ত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংগৃহিত হচ্ছে৷ এই ৯৭ শতাংশ রক্ত আসছে মাত্র রাজ্যের ২৫ শতাংশ লোকের মাধ্যমে, যাদের বয়স ১৮- ৬০ বছরের মধ্যে৷ মুখ্যমন্ত্রী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ এদিন তিনি বলেন, দেশের শাসকরা মুষ্ঠিমেয় মানুষের জন্য কাজ করছে৷ যারা নির্বাচনে তাদের সাহায্য করেছেন৷ ফলে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন৷ তাঁর দাবি, সাধারণ মানুষের স্বার্থে এই নীতি বদলাতে হবে৷ নইলে শুধুমাত্র রক্তদানের মাধ্যমে সংগৃহিত রক্তেই মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে না৷ তাঁর মতে, শিশুরা দেশের ভবিষ্যৎ এবং তাদের মন মানসিকতার উন্নতিতে ইতিবাচক ভূমিকা নিতে হবে৷ অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সেই দায়িত্ব পালন করতে হবে৷ আজ প্রজ্ঞাভবনে আয়োজিত দুদিনের উত্তর-পূর্বাঞ্চলীয় ডোনার সি এম ই ভিজিল্যান্স, হিমোভিজিল্যান্স এবং ভলান্টারী ব্লাড ডোনেশান শীর্ষক কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই অভিমত ব্যক্ত করেছেন৷
তিনি বলেন, সমাজের যুব সম্প্রদায়কে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে স্বেচ্ছায় রক্তদান সহ অন্যান্য ক্ষেত্রেও পুরোপুরি সফলতা আসবে না৷ সেদিক দিয়ে প্রতিক্রিয়াশীল শক্তি যারা আমাদের যুব সম্প্রদায়কে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আত্মকেন্দ্রীক ও স্বার্থপর করে তোলার প্রতিনিয়ত যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা আরও বাড়বে৷ মুখ্যমন্ত্রী শ্রীসরকার সচেতনতার উপর জোর দিয়ে বলেন, আজকে যারা শিশু তাদেরকে এখন থেকেই ভালো মানুষ হওয়া, দেশপ্রেমী হওয়ার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে গড়ে তুলতে হবে৷ এরজন্য শিক্ষক সমাজসহ সংশ্লিষ্টদের যুক্ত করে মোটিভেশনাল ক্যাম্পেইন আরও বেশী করে চালাতে হবে৷ তাদেরকে উৎসাহিত করে তুলতে হবে৷ তিনি রাজ্যের প্রথম বারের মতো এই ধরণের আলোচনাচক্রের আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে স্বেচ্ছায় রক্তদানের বিভিন্ন বিষয়ের উপর আলোচনার মাধ্যমে উঠে আসা বিষয় বস্তুগুলিকে সংশ্লিষ্ট বিভিন্ন রাজ্যের মোটিভেটর-এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে হবে৷ ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ন্যাশনাল ইনষ্টিটিউট অব বায়োলজিকেলস ও ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশনস অব ইন্ডিয়া-এর উদ্যোগে এবং রাজ্য সরকারের ত্রিপুরা ষ্টেট ব্লাড ট্রানফিউশান কাউন্সিল ও সোসাইটি অব ভলান্টারী ব্লাড ডোনার্স(আগরতলা) এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী নিতকামানন্দজী মহারাজ, ন্যাশনাল ইনষ্টিটিউট অব বায়োলজিকেলস এর অধিকর্তা সুরিন্দার সিং ও স্বাস্থ্য অধিকর্তা জে কে দেববর্মা সহ দেসের নানা প্রান্ত থেকে আগত মোটিভেটর বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে এন আইবি-এর অধিকর্তা সুরিন্দার সিং স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে রাজ্যের সাফল্যের প্রশংসা করে একে পাথেয় করে দেশের অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে দেবার উপর গুরুত্বারোপ করেন৷ রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী হিতকামানন্দজী মহারাজ স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান, দেহদানে সংশ্লিষ্টদের উৎসাহিত করে তোলার জন্য আহ্বান জানান৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার ডোনার ভিজিল্যান্স ডকুমেন্টারী ফিল্ম-এর সিডি এর আবরণ উন্মোচন করেন৷ এছাড়া সোসাইটি অব ভলান্টারী ব্লাড ডোনার্স-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্বেচ্ছায় রক্তদানের বিষয়ের বিভিন্ন পুস্তিকা প্রদান করা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top