নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ জুমচাষে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক যুবক৷ শনিবার মনু থানার অধীন কাওরাম পাড়া এলাকার বাসিন্দা ভদ্রমোহন ত্রিপুরা (২৮) দুপুর দুইটা নাগাদ জুম চাষে যান৷ সেখানে গিয়ে কাঁচা লঙ্কা তোলার সময় পেছন থেকে তাকে গুলি করা হয়৷ গুলি কে করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না৷ তার শরীরে দুটি গুলি লাগে৷ গুলি লাগতেই চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ ছুটে গিয়ে তাকে মনু হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তার শরীর থেকে একটি গুলি বের করা সম্ভব হয়৷ এরপর চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে তার শরীর থেকে দ্বিতীয় গুলিটি বের করা হয়েছে৷ এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় মনু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ তবে পুলিশ গুলি চালানোর ঘটনায় অন্ধকারে হাতরাচ্ছে৷

জুম চাষে গিয়ে গুলিবিদ্ধ যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















