News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রুটিপূর্ণ ফলাফলের প্রতিবাদে এবার সরব তৃণমূল ছাত্র পরিষদ
Image

ত্রুটিপূর্ণ ফলাফলের প্রতিবাদে এবার সরব তৃণমূল ছাত্র পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ফলাফল কেলেঙ্কারি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তৃণমূল ছাত্র পরিষদ৷ শুক্রবার পরিষদের কর্মীরা একটি মিছিল করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যের অফিস ঘেরাও করেন৷ প্রায় ৩০ মিনিট ঘেরাও থাকার পর উপাচার্য পরিষদের নেতৃবৃন্দের সাথে ফলাফল কেলেঙ্কারি নিয়ে আলোচনা করতে রাজি হন৷ এদিন পরিষদের তরফে বিশ্ববিদ্যায়কে আগামী মঙ্গলবারের মধ্যে সমস্ত ফলাফলে ত্রুটি সংশোধনের চুড়ান্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে৷ আগামী মঙ্গলবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ফলাফল সংশোধন করে প্রকাশ করার জন্য চুড়ান্ত সময় বেঁধে দিয়েছে পরিষদ৷ উপাচার্য জানিয়েছেন, প্রযুক্তিগত ক্রুটির কারণে ফলাফলে নানা অনিয়ম হয়েছে৷ তবে, সমস্ত কিছু সংশোধন করা হবে৷ শীঘ্রই সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে, আশ্বাস দেন উপাচার্য৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top