নিউ জার্সি, ২৪ মার্চ (হি.স.) : ফের বিদেশে ভারতীয় ইঞ্জিনিয়রের মৃতু্য হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে| অন্ধ্রপ্রদেশের বছর চল্লিশের মহিলার মৃতদেহ উদ্ধার হল আমেরিকার নিউ জার্সিতে| পুলিশ একইসঙ্গে তাঁর ৭ বছরের ছেলেরও দেহ উদ্ধার করেছে| মৃত মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন| মৃতের স্বামী এম হনুমন্ত রাও পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার| তিনি অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় তাঁর বাড়িতে ফোন করে জানিয়েছেন, স্ত্রী এন শশীকলা ও ছেলে অনীশ সাঁইকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে| স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে তাঁদের মৃতদের উদ্ধার করেন তিনি| এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, কিছুই পরিষ্কার না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে| জানা গিয়েছে, গত দশবছর ধরে আমেরিকায় বসবাস করছিলেন এই দম্পতি| হনুমন্তের বাবা সুব্বা রাও জানিয়েছেন, কখনও কোনও সমস্যার কথা জানাননি তাঁরা| অন্ধ্রপ্রদেশের স্থানীয় বিধায়ক এই ঘটনায় তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ও মুখ্যমন্ত্রী চন্দ্রবাৱু নাইডুর হস্তক্ষেপ দাবি করেছেন|
ফের বিদেশের মাটিতে ভারতীয় ইঞ্জিনিয়রের মৃতু্য
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















