News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুত্ব সম্পর্কে অবমাননাকর উক্তি, কমলের বিরুদ্ধে মামলা
Image

হিন্দুত্ব সম্পর্কে অবমাননাকর উক্তি, কমলের বিরুদ্ধে মামলা

তিরুনেলভেলি, ২১ মার্চ (হি.স.): হিন্দুত্ব সম্পর্কে অবমাননাকর উক্তির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হল দক্ষিণি মেগাস্টার কমল হাসানের বিরুদ্ধে| হিন্দু মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে কমল হাসানের একটি উক্তির জন্যই তিরুনেলভেলি জেলা আদালতে মামলা করেছে ‘হিন্দু মাক্কাল কাচ্চি’ নামে একটি সংগঠন| অভিযোগ, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কার দিতে গিয়ে ‘মহাভারত’ সম্পর্কে কমল বিতর্কিত মন্তব্য করেছেন| সাক্ষাত্কারে কমল মন্তব্য করেছিলেন, ‘মহাভারত’-এ পুরুষদের জুয়ার আসরে পাঞ্চালিকে বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে| কমলের এই উক্তির প্রেক্ষিতে ‘হিন্দু মাক্কাল কাচ্চি’ সংগঠনের সদস্যদের অভিযোগ, কমলের এই উক্তির ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে| এখনও পর‌্যন্ত এই বিষয়ে দক্ষিণি মেগাস্টারের কোনও প্রতিক্রিয়া পাওযা যায়নি|
তবে এই প্রথম নয়, এর আগেও নানা বিষয়ে বিতর্কে জড়িয়েছেন কমল হাসান| কিছুদিন আগেই তামিলনাড়ুতে যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল, তখনও নিজের পছন্দের মুখ্যমন্ত্রীর কথা প্রকাশ্যে এনে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক কমল হাসান|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top