News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী পরিষেবা স্বচ্ছ করতে দূরপাল্লার ট্রেনের খাবারের তালিকা ও দাম প্রকাশ আইআরসিটিসি-র

যাত্রী পরিষেবা স্বচ্ছ করতে দূরপাল্লার ট্রেনের খাবারের তালিকা ও দাম প্রকাশ আইআরসিটিসি-র

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : যাত্রী পরিষেবা স্বচ্ছ করতে তত্পর হল ভারতীয় রেল| দূরপাল্লার ট্রেনের খাবারের তালিকা ও দাম প্রকাশ করল আইআরসিটিসি| আইআরসিটিসি-র ঘোষণা অনুযায়ী দূরপাল্লার ট্রেনে ভাত-রুটি সহ আমিষ নিরামিষ দুপুরের ও রাতের খাবার দাম মাত্র ৫০ টাকা| প্রাতঃরাশের নিরামিষ আমিষ খাবার যথাক্রমে ৩০ ও ৩৫ টাকা ধার‌্য রয়েছে বলে আইআরটিসিটি-র তরফে জানানো হয়েছে|
দূরপাল্লার ট্রেনে সফর করার সময় খাবারের দাম নিয়ে ভোগান্তির শিকার হতে হয় অনেকেই| অনেক সময়েই দূরপাল্লার ট্রেনে যাত্রীরা অভিযোগ করেন, বেশি দাম নিয়ে তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে| এবার সেই ভোগান্তি দূর করতেই আইআরসিটিসির খাবারের নাম ও দাম দিয়ে পূর্ণাঙ্গ তালিকা  প্রকাশ করা হয়েছে| খাবারের দাম মিটিয়ে বিল চেয়ে নেওয়ার জন্য যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে|
আইআরটিসিরি-তালিকা অনুযায়ী কফি অথবা চা মিলবে ৭ টাকায়|  বোতলের পানীয় জল পাওয়া যাবে ১ লিটার ১৫ টাকায়|  প্রাতঃরাশের দাম (নিরামিষ) হবে ৩০ টাকা| তাতে থাকবে দুটুকরো পাউরুটি| একটি মাখনের ছোট প্যাকেট| দুটি ভেজ কাটলেট| এবং ১টি সসের প্যাকেট|
আমিষ প্রাতঃরাশ মিলবে ৩৫ টাকায়| তাতে থাকবে দুটুকরো পাউরুটি| একটি মাখনের ছোট প্যাকেট| দুটি অমলেট| একটি সসের প্যাকেট| রাতের বা দুপুরের নিরামিষ খাবারের দাম ধার‌্য করা হয়েছে ৫০ টাকা| সেখানে থাকবে ভাত (১৫০ গ্রাম), দুটি পরোটা কিংবা ৪টি রুটি| ডাল (১৫০ গ্রাম), তরকারি, আচারের প্যাকেট এবং টক দই অথবা মিষ্টি)| মুখ বন্ধ করা জলের গ্লাস পানীয় জলের গ্লাস (২৫০ মিলি)|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top