News Flash

  • Home
  • Uncategorized
  • ২২শে আগরতলায় ভারত বাংলাদেশ সেনার যৌথ প্রদর্শনী
Image

২২শে আগরতলায় ভারত বাংলাদেশ সেনার যৌথ প্রদর্শনী

আগরতলা, ১৯ মাচ(হিঃস)৷৷ সন্ত্রাসবাদ প্রতিরোধে সীমান্তের উভয় দিকের জনগণকে সচেতন করে তুলতে ভারত বাংলাদেশ সেনা বাহিনী যৌথ উদ্যোগ নিয়েছে৷ আগামী ২২ শে মার্চ দু-দেশের সেনা বাহিনী রাজধানী আগরতলায় পথ-সঞ্চালন ও সাইকেল র্যালি করবে৷ লক্ষ্যে বাংলাদেশের সেনাবাহিনীর ১৯ জনের এক প্রতিনিধি দল রবিবার রাজ্যে এসেছেন৷ তাদের স্বাগত জানাতে সীমান্তে ভারতীয় সেনা বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ ২২শে মার্চ প্রস্তাবিত দু দেশের সেনাবাহিনীর পথ-সঞ্চলন ও সাইকেল র্যালিকে আকর্ষনীয় করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যে দু দেশের সেনাবাহিনীর এধরনের যৌথ প্রদর্শন এই প্রথম৷ অংশ ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে  রাজধানীর আগরতলায় একটি সাইকেল র্যালিতে যোগ দেবেন৷ দুদেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্তে নিয়েছে৷ তাই সন্ত্রাসবাদ দমন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দু-দেশের মানুষদের কে আরো বেশী করে সজাগ করে তোলার জন্য এই ধরনের প্রয়াস নেওয়া হয়েছে৷ ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে ঢাকার অনুষ্ঠিত বৈঠকের পর সন্ত্রাসবাদ দমনে দুদেশের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ঘোষণা দিয়েছিল৷ ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গ হিসাবেই সীমান্ত রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় দুদেশের সেনাবাহিনীর প্রস্তাবিত এই যৌথ প্রদর্শন বলে জানাগেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top