News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বাইকের ধাক্কায় নিহত এক ব্যক্তি
Image

খোয়াইয়ে বাইকের ধাক্কায় নিহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ মার্চ৷৷ বপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল এক চর্মশিল্পীর৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় খোয়াইয়ে৷ নিহত ব্যক্তির নাম শ্যামল ঋষিদাস৷ বয়স ৩৫ বছর৷ বাড়ি বারবিল গ্রামে৷ পুলিশ ঘাতক বাইকটি আটক করতে সক্ষম হলেও বাইকের লাচল পূর্ব গণকির বাসিন্দা সাগর দাসকে গ্রেপ্তার করতে পারেনি৷
সংবাদে প্রকাশ্য অন্যান্য দিনের মতো চর্মশিল্পী শ্যামল ঋষিদাস রাস্তার পাশে একটি ছোট বাক্স নিয়ে জুতো সেলাই সহ আনসঙ্গিক কাজ করছিলেন৷ তখন এক মহিলা তার কাছে যায়৷ মহিলাকে জল দিচ্ছিলেন পান করার জন্য৷ তখন পেছন দিক থেকে টিআর-০১- একিও-৫২৯১ নম্বরের একটি বেপরোয়া বাইক ছুটে গিয়ে শ্যামলবাবুকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যান তিনি৷ দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যায়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ কিন্তু, পরিবারের লোকজন টাকা পয়সা জোগার করতে প্রায় এক ঘন্টা সময় ব্যয় করে ফেলেন৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷
এদিকে, এই দূর্ঘটনার একটি মামলা খোয়াই থানায় রুজু হয়েছে৷ পুলিশ তদন্তে নেমে ঘাতক বাইকটি উদ্ধার করেছে৷ চালক সাগর দাস বাইকটি অন্য এক বাড়িতে রেখে গা ঢাকা দিয়েছে৷ পুলিশী তদন্তে বেড়িয়ে এসেছে সাগর দাস শ্যামলবাবুকে ধাক্কা দেওয়ার কিছুক্ষণ আগে সমীর দাস নামে এক যুবকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে৷ দ্রুত বেগে পালিয়ে আসার সময় শ্যামলবাবুকে ধাক্কা দিয়ে খতম করে দিয়েছে৷ পুলিশ ঐ বাইকের চালক সাগর দাসকে আটক করার জন্য বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে যাচ্ছে৷ প্রসঙ্গত, খোয়াইয়ে প্রায় প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে৷ এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে উঠতি বয়সের যুবকরাই বেশী দূর্ঘটনাগুলির সাথে যুক্ত৷ নেশায় বঁুদ হয়ে মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছে৷ নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পড়ছে৷ এই ব্যাপারে খোয়াইয়ের পুলিশের ট্রাফিক বিভাগের কাজকর্ম নিয়েও সন্তুষ্ট নন স্থানীয় জনগণ৷ প্রাণ ঝঁুকিতে নিয়ে যানবাহন ও পথে চলাফেরা করছেন সাধারণ মানুষ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top