News Flash

  • Home
  • Uncategorized
  • সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা, বিশ্ব ভোক্তা দিবসের অনুষ্ঠানে জানালেন খাদ্যমন্ত্রী
Image

সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা, বিশ্ব ভোক্তা দিবসের অনুষ্ঠানে জানালেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা রাজ্যের প্রতিটি স্বশাসিত সংস্থা এলাকায় একটি করে ভোক্তা সুরক্ষা সমিতি গড়ে তোলার জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি ও ভোক্তা সাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, সারা বিশ্বে ১৫ মার্চ দিনটি বিশ্ব ভোক্তা দিবস হিসেবে পালন করা হয়৷ উদ্দেশ্য, ভোক্তাদের সচেতন করে তোলা৷ তবে রাজ্যে ভোক্তা সুরক্ষা সমিতি গড়ে উঠলে ভোক্তারা যেমন বঞ্চনার হাত থেকে রেহাই পাবেন তেমনি নানাভাবে উপকৃত হবেন৷ এ জন্য ভোক্তা সুরক্ষা সমিতি অত্যন্ত প্রয়োজন৷ মন্ত্রী শ্রী সাহা আজ রবীন্দ্র সতবার্ষিকী ভবনে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাচক্রে এই আহ্বান জানান৷
প্রদীপ জ্বেলে এই আলোচনাচক্রের উদ্বোধন করে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেন, একজন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা৷ ভোক্তাদের জন্য কতগুলি অধিকার আছে৷ তা জানতে হবে৷ দেখেশুনে জিনিস কিনতে হবে৷ ঠকে গেলে ভোক্তারা জেলাস্তরে, রাজ্যস্তরে ও জাতীয়স্তরের ভোক্তা আদালতে মামলাও করতে পারেন৷ দোষীদের ২ বছরের জেলও হতে পারে৷ তিনি বলেন, আমাদের রাজ্যে নতুন নতুন জেলা হয়েছে জেলাস্তরে ভোক্তা আদালত গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে৷ বর্তমানে সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজ এটা দেখভাল করেন৷ তিনি বলেন, ক্রেতা হিসেবে আপনাদের আইনগত অধিকার কেবল পণ্য ক্রয়ে নয়, নানা পরিষেবাতেও রয়েছে তাই পণ্য ক্রয় বা পরিষেবা লাভের পর রসিদ চেয়ে নিন৷ না দিলে মামলা করুন৷ ডিজিটাল যুগেও ভোক্তার অধিকার সম্পর্কে সচেতন হোন৷ ব্র্যান্ড-এর নাম বলে নিম্ন মানের দ্রব্য দিলে এর বিরুদ্ধে সোচ্চার হোন৷ তিনি বলেন, ভোক্তাগণ সচেতন হলেই এই অনুষ্ঠানের সার্থকতা আসবে৷ তাই স্ব স্ব এলাকায় ভোক্তা সুরক্ষা সমিতি গড়তে আগামী ১-২ মাসের মধ্যে প্রয়োজনীয় সভার কাজ সম্পন্ন করতে হবে৷ সভাপতির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই৷ আমরা প্রতিবছর ১৫ মার্চ বিশ্ব ভোক্তা দিবস এবং ২৪ ডিসেম্বর জাতীয় ভোক্তা সুরক্ষা দিবস হিসেবে পালন করি৷ ভোক্তাদের অধিকার সম্পর্কে ভোক্তাগণকে আরো সচেতন হতে হবে৷ বিশেষ অতিথির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি মনমোহিনী দেবনাথ এবং ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমিলা রায় (সরকার) গ্রাহকদের আরো সচেতন হবার আহ্বান জানান৷ বিশেষ অতিথির ভাষণে রাজ্য ভোক্তা সুরক্ষা কমিশনের সভাপতি বিচারপতি ইউ বি সাহা বলেন, ১৯৬২ সালের ১৫ মার্চ আমেরিকার রাষ্ট্রপতি জন এপ কেনেডি বিশ্ব ভোক্তা দিবসের সূচনা করেন৷ তিনি ভোক্তাদের জন্য স্বার্থ সুরক্ষা, তথ্য জানার অধিকার, পছন্দের অধিকার, অভিযোগ জানানোর অধিকার এবং শিক্ষার অধিকার এই ৫টি অধিকারের কথা লিপিবন্ধ করেন৷ আমাদের দেশে ১৯৮৬ সাল থেকে ২৪ ডিসেম্বর দিনটি জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালিত হয়ে আসছে৷ এছাড়া, বক্তব্য রাখেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক ঊষাজেন মগ এবং পশ্চিম জেলা ভোক্তা ফোরামের সভাপতি আশীষ পাল৷ উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা ড দেবাশীষ বসু সহ বহু ভোক্তা সাধারণ৷ স্বাগত ভাষণ দেন সদর মহকুমা শাসক ড সমিত রায় চৌধুরী৷ এ বছর ভোক্তা দিবসের মূলভাবনা হল – ডিজিটাল যুগে ভোক্তাদের অধিকার৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আবর্তন-এর শিল্পীগণ৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, সদর মহকুমা প্রশাসন ও পশ্চিম জেলা প্রশাসন যৌথভাবে এই আলোচনাচক্রের আয়োজন করে৷ শেষে আয়োজিত হয় ক্যুইজ প্রতিযোগিতা৷ অতিথিগণ ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন৷ ধন্যবা জ্ঞাপন করেন সংশ্লিষ্ট দপ্তরের সহ অধিকর্তা মানিক চন্দ্র সাহা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top