News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ৯টি দোকান পুড়ে ছাই, বিলম্বে গিয়েও পরিষেবা দিতে ব্যর্থ দমকল কর্মীকে গণধোলাই
Image

কৈলাসহরে ৯টি দোকান পুড়ে ছাই, বিলম্বে গিয়েও পরিষেবা দিতে ব্যর্থ দমকল কর্মীকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ মার্চ৷৷ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে নয়টি দোকান৷ তাছাড়া সাতটি দোকানের

শুক্রবার কৈলাসহর পুরান মোটরস্ট্যান্ডে আগুনে পুড়ে যায় নয়টি দোকান৷ ছবি নিজস্ব৷

ব্যাপক ক্ষতি হয়েছে৷ অগ্ণিকান্ডটি হয়েছে শুক্রবার দুপুর দুইটা নাগাদ কৈলাসহর পুরান মোটর স্ট্যান্ড এলাকায়৷ এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে না পৌঁছায় এবং ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের এক কর্মীকে পিটিয়ে তক্তা করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়৷ কৈলাসহর থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ বিভিন্ন স্থান থেকে তিনটি ইঞ্জিন নিয়ে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন আয়ত্বে আনেন৷
সংবাদে প্রকাশ, শুক্রবার দুপুর দুইটা নাগাদ আচমকা পুরান মোটর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় একটি দোকানে আগুন লাগে৷ মুহুর্তের মধ্যেই অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ এদিকে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ বিষয়টি কৈলাসহরস্থিত ফায়ার স্টেশনে জানানোর উদ্যোগ নেয়৷ বহু বার ফোন কল করা হয়৷ কিন্তু, বিএসএনএল এর পরিষেবা মুখ থুবরে পড়ায় খবর দেওয়া সম্ভব হয়নি ফায়ার সার্ভিস স্টেশনে৷ তারপর কোনও রকমে খবর পেয়ে প্রায় কুড়ি মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ তাদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনগণ৷ তারপর দমকলের ইঞ্জিন বিকল হয়ে যায়৷ জল সরবরাহ করা সম্ভব হয়নি৷ এ যেন আগুনে ঘৃতাহুতি৷ ক্ষুব্ধ জনতা তেলেবেগুনে জ্বলে উঠেন এবং ফায়ার সার্ভিসের এক কর্মীকে বেধরক মারধর করে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে কৈলাসহর থানার পুলিশ৷ কোনরকমে ক্ষুব্ধ জনতাকে মেনেজ করে পুলিশ৷ ততক্ষণে কুমারঘাট, ধর্মনগর এবং পানীসাগর থেকে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন আয়ত্বে আসে৷ ইতিমধ্যেই নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়৷
এদিকে, অগ্ণিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন জেলা শাসক, মহকুমা শাসক সহ প্রশাসনের পদস্থ আধিকারীকরা৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে অগ্ণিকান্ডের কারণ শর্ট সার্কিট৷ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা৷ যেসব দোকান এদিন পুড়ে গিয়েছে তার মধ্যে রয়েছে একটি হোমিও ফার্মেসি, জুতোর দোকান, মোবাইলের দোকান৷ অল্পের জন্য রক্ষা পেয়েছে কোপারেটিভ ব্যাঙ্ক ও বিদ্যুৎ নিগমের অফিস৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top