News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় গৃহবধূ ধর্ষিতা, বিশালগড়ে নাবালিকার শ্লীলতাহানি
Image

গন্ডাছড়ায় গৃহবধূ ধর্ষিতা, বিশালগড়ে নাবালিকার শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ নারী সংক্রান্ত অপরাধের সাথে আবারও নাম জড়াল রাজনৈতিক দলের দুই নেতার৷ অভিযুক্তদের একজন কেন্দ্রের শাসক দলের, অন্যজন রাজ্যের শাসক দলের৷ ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের একজন তো শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি৷ দুটি ঘটনারই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে৷ তবে গ্রেপ্তারের কোন খবর নেই৷
সংবাদে প্রকাশ, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার দলপতি এডিসি ভিলেজের নির্বাচিত জনপ্রতিনিধি শান্তি মোহন ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ এলাকারই এক গৃহবধূকে ধর্ষণ করেছেন৷ ধর্ষিতা গৃহবধূ এই বিষয়ে গন্ডাছড়া থানায় একটি এফআইআর করেছেন৷ তবে পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি অভিযুক্তকে৷ জানা গিয়েছে, বুধবার রাতে দলপতি অডিসি ভিলেজের সিপিএমের নির্বাচিত জনপ্রতিনিধি শান্তি মোহন ত্রিপুরা প্রতিবেশী এক বাড়িতে প্রবেশ করে এবং নির্জনতার সুযোগ নিয়ে ঐ গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ শুধু তাই নয় এই বিষয়ে যদি মুখ খুলেন তাহলে ঐ গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ৷ তারপরই ঐ মহিলা গন্ডাছড়া থানায় গিয়ে গোটা ঘটনা জানিয়ে শান্তিমোহন ত্রিপুরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন৷ পুলিশ প্রথমে এফআইআর নিতে গরিমসি করলেও পরে এফআইআর গ্রহণ করেছে৷ কিন্তু, ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে৷ গ্রেপ্তারের কোন খবর নেই৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ প্রসঙ্গত, এই দলপতি এডিসি ভিলেজেরই নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন প্রয়াত চাঁন মোহন ত্রিপুরা৷ চাঁন মোহন ত্রিপুরা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন৷ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সিপিএমের ক্যাডাররা চাঁন মোহন ত্রিপুরাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে৷ এনিয়ে গোটা রাজ্যে ব্যাপাক প্রচার করেছিল বিজেপি৷ এমনকি হত্যার প্রতিবাদে রাজধানী আগরতলায় প্রতিবাদ মহা সমাবেশও করেছিল বিজেপি৷
অন্যদিকে, কেন্দ্রের শাসক দল তথা বিজেপির এক নেতার বিরুদ্ধে চৌদ্দ বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে৷ ঘটনা বিশালগড়ের কলকলিয়া এলাকায়৷ জানা গিয়েছে অভিযুক্ত মিঠন দেবনাথ এলাকারই এক নাবালিককে প্রথমে কু-প্রস্তাব দেয়৷ তাতে ঐ নাবলিকা রাজি না হওয়ায় তার শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে মিঠন দেবনাথের বিরুদ্ধে৷ এই বিষয়ে নির্যাতিতার অভিভাবক বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলা নিলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ এলাকাবাসীর তরফ থেকে অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবী জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top