News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ ও উত্তরাখান্ডে শোচনীয় পরাজয়ে দলীয় নেতৃত্বের রদবদল দাবি রাহুলের
Image

উত্তরপ্রদেশ ও উত্তরাখান্ডে শোচনীয় পরাজয়ে দলীয় নেতৃত্বের রদবদল দাবি রাহুলের

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : হারের থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে রাজনীতির ময়দানে নতুন করে নামতে চান কংগ্রেসের ‘যুবরাজ’ রাহুল গান্ধী| উত্তরপ্রদেশ ও উত্তরাখান্ডে শোচনীয় পরাজয়ের পর এবার প্রকাশ্যেই দলে নেতৃত্বের বদল করার বিষয়ে সওয়াল করলেন| পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতে কংগ্রেস ভাল ফল করলেও মার্জিন বেশি না থাকায় বেশ চিন্তিত দলের সহসভাপতি| গোয়ায় সরকার গঠনের বিষয়ে তত্পরতা না থাকায় কংগ্রেস নেতা তথা দলের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের পর‌্যবেক্ষক দিগ্বিজয় সিং আগে থেকেই দলের কর্মীদের দুষেছেন| এবার সুর চড়ালেন দলের সহসভাপতিই| দলের খামতি রয়েছে বলে পরোক্ষেভাবে স্বীকার করে নিলেন রাহুল| তবে মণিপুর ও গোয়ায় বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনার অভিযোগ করতে ছাড়েননি| তবে গোয়া দখলে তারাও যে কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল| মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় অবশ্য কংগ্রেসের পক্ষে না থাকলেও আস্থা ভোটের ঘুঁটি সাজাতে এখন মরিয়া কংগ্রেস|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top