News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের দায়িত্বে কে, ঠিক হচ্ছে আজই
Image

উত্তরপ্রদেশের দায়িত্বে কে, ঠিক হচ্ছে আজই

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): উত্তরপ্রদেশে প্রশাসনের দায়িত্বে কে তা ঠিক হচ্ছে আজই । উত্তরপ্রদেশের দায়িত্ব কার কাঁধে তুলে দেওয়া হবে তা ঠিক করতে বরিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিজেপির সংসদীয় বোর্ড। তার আগে আজ সকালে অমিত শাহর বাসভবনে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বেঙ্কাইয়া নাইডু, রাম লাল, মনোজ তিওয়ারি, বিজয় গয়াল, শ্যাম জাজু ও রমেশ ভিদুরি।
অখিলেশ-রাহুল জুটিকে ধরাশায়ী করে উত্তরপ্রদেশে এককভাবে উঠে এসেছে বিজেপি । এবার উত্তরপ্রদেশে সরকার গঠনের পালা। শনিবারই দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছিলেন, যোগ্যতা ও সার্বিক গুণাগুণ দেখেই মুখ্যমন্ত্রী বাছা হবে। তিনি আরও জানান, ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা দেওয়া হবে।
বিজেপি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে বেশ কিছু নাম উঠে এসেছে এরা হলেন রাজনাথ সিং, মনোজ সিং, যোগী আদিত্যনাথ, কেশব প্রসাদ মৌর্য, শ্রীকান্ত শর্মা এবং সিদ্ধার্থনাথ সিং ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top