News Flash

  • Home
  • Uncategorized
  • এই উপমহাদেশে বিভেদ ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা চলছে ঃ মুখ্যমন্ত্রী
Image

এই উপমহাদেশে বিভেদ ও বিভাজন সৃষ্টির প্রচেষ্টা চলছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরায় সফররত বাংলাদেশ সিভিল সার্ভিস এর আধিকারীকরা শুক্রবার সন্ধ্যায় মহাকরণের ২ নং কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ সাক্ষাৎকারের সময় মুখ্যমন্ত্রী আধিকারীকদের শুভেচ্চা জানাবার পাশাপাশি তাঁদের মাধ্যমে ত্রিপুরা ও দেশের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী ভালো না থাকলে আমরাও ভালো থাকবো না৷ এই উপমহাদেশে মানুষে বিভেদ ও বিভাজন সৃষ্টি  করার একটি নেতিবাচক প্রচেষ্টা চলছে৷ আমরা চাই বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা ও ভারতবর্ষের যে ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের বন্ধন রয়েছে তাকে আরো নিবিড় ও শক্তিশালী করতে৷ তিনি বাংলাদেশের সিভিল সার্ভিস আধিকারীকদের বলেন, দেশের মানুষকে ভালোবাসতে হবে৷ মানুষকে ভালো না বাসলে দেশকে ভালবাসা যায় না৷ লক্ষ্য রাখতে হবে সমস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেবার৷ বিশেষ করে দুঃস্থ ও পিছিয়ে পড়া অংশের মানুষের কাছে পাশে দাঁড়াতে হবে৷ আলোচনায় বাংলাদেশ সিভিল সার্ভিস এর আধিকারীকদের পক্ষ থেকেও তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়৷ আধিকারীকদের পক্ষ থেকে ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতি এবং প্রশাসন পরিচালনায় সুস্থ ব্যবস্থাপনার প্রশংসা করা হয়৷ তাঁরা জানান প্রশাসনিক ব্যবস্থা পরিচালনায় ত্রিপুরায় যে স্বচ্ছতা বজায় রেখে কাজ করা হচ্ছে তা তাঁরা নিজেদের কর্মক্ষেত্রেও প্রয়োগ করবেন৷ এই সফরে তাঁরা অনেক কিছু শিখলেন যা বাংলাদেশে ফিরে গিয়ে তাঁদের প্রশাসনিক কাজকর্মে সহায়ক হবে৷ ভবিষ্যতে ত্রিপুরায় আবার আসার ইচ্ছা প্রকাশ করেন তাঁরা৷ এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের প্রশাসনিক আধিকারিক দলের নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন দেশের অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব জালাল আহমেদ৷ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশের ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্সের ২৫ জন আধিকারীক৷ সৌজন্য সাক্ষাতের সময় ত্রিপুরা সরকারের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন, অর্থ দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু এবং অর্থ দপ্তরের পদস্থ আধিকারিকগন৷ বাংলাদেশের আধিকারীক দলটি আগামীকাল দেশে ফিরে যাবেন৷ উল্লেখ্য, এই আধিকারীক দলটি রাজ্যের অর্থ দপ্তরের পরিচালনা সংক্রান্ত কাজকর্ম সম্পর্কে প্রশাসনিক ভাবে অবগত হতে গত ৮ মার্চ রাজ্যে আসেন৷ ইতিমধ্যেই আধিকারিক দলটি রাজ্যের বেশ কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top