News Flash

  • Home
  • Uncategorized
  • বুথ ফেরত সমীক্ষা ভুল, উত্তর প্রদেশে আমাদের জোটই জিতছে, দাবি রাহুল গান্ধীর
Image

বুথ ফেরত সমীক্ষা ভুল, উত্তর প্রদেশে আমাদের জোটই জিতছে, দাবি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): বুথ ফেরত সমীক্ষায় আভাস উত্তর প্রদেশ সহ ৩ রাজ্যে এগিয়ে ভারতীয় জনতা পার্টি| প্রায় সমস্ত সমীক্ষাতেই উত্তর প্রদেশ ভোটে এগিয়ে প্রধানমন্ত্রীর দল| গোয়া এবং উত্তরাখণ্ডেও এগিয়ে বিজেপি| ভোট গণনা হবে শনিবার, তার আগে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী অবশ্য দাবি করলেন, `আমাদের জোটই জিতছে উত্তর প্রদেশে|’ রাহুলের এই আত্মবিশ্বাসের নেপথ্যে রয়েছে বিহার ভোটের ফলাফল| রাহুল দাবি করেছেন, `সবকটা এগজিট পোলই আভাস দিয়েছিল বিহারে জিতবে বিজেপি| কিন্তু, কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল-সংযুক্ত জনতা দল ১৭৮ আসন পেয়ে সরকার গড়েছে| বিজেপি অনেক কম আসন পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে|’
তবে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তর প্রদেশ সহ ৩ রাজ্যে এগিয়ে ভারতীয় জনতা পার্টি| যদি না ২০১৫ সালের বিহার বিধানসভার পুনরাবৃত্তি ঘটিয়ে যাবতীয় পূর্বাভাস ডাহা ফেল করে, তাহলে উত্তর প্রদেশে বিজেপির জয় নিয়ে অবকাশের সংশয় নেই|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top