News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে নাসা হদিশ পেল মহাকাশে হারিয়ে যাওয়া চন্দ্রযান-১এর
Image

অবশেষে নাসা হদিশ পেল মহাকাশে হারিয়ে যাওয়া চন্দ্রযান-১এর

ওয়াশিংটন, ১০ মার্চ (হি.স.) : অবশেষে ভারতের হারিয়ে যাওয়া মহাকাশ যান চন্দ্রযান-১ এর সন্ধান মিলল| বিশাল মহাকাশ থেকে ভারতের ওই মহাকাশ যানটিকে খুঁজে বের করল নাসা| ২০০৯ সালের ৯ অগাস্ট থেকে এটির সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না ইসরো | ২০০৮ সালের ২২ অক্টোবর চাঁদে পাঠানো এই মহাকাশ যানটিকে|
নাসা-র রেডার বিজ্ঞানী মারিনা ব্রোঝোভিক জানিয়েছেন, চন্দ্রযান-১ এর দেখা মিলেছে চাঁদের কক্ষপথে| নাসার টেলিস্কোপেই ওই চন্দ্রযানের ছবি ধরা পড়েছে| চন্দ্রযানের খুঁজে পাওয়া অনেকটাই কঠিন ছিল বলে জানিয়েছেন মারিনা| কারণ চন্দ্রযান-১ এর আকার বেশ ছোট | আয়তন পাঁচ ঘনফুট | ফলে তাকে খুঁজে পাওয়া বেশ কঠিন ছিল | শেষপর‌্যন্ত ক্যালিফোর্নিয়ায় বসানো ৭০ মিটার লম্বা একটি আধুনিক টেলিস্কোপ ব্যবহার করে চন্দ্রযান-১ কে খুঁজে পাওয়া যায়|
২০০৮ সালে চাঁদে অভিযান চালায় ভারত | অক্টোবরের ২২ তারিখে পাঠানো হয় চন্দ্রযান-১| দূরনিয়ন্ত্রিত ওই উপগ্রহটির ওজন ছিল ১,৩৮০ কেজি| উপগ্রহটি পাঠাতে খরচ হয়েছিল ৫৭ মিলিয়ম মার্কিন ডলার| চাঁদের কক্ষপথ থেকে চাঁদকে পর‌্যবেক্ষণ করার জন্যই ওই উপগ্রহটি পাঠানো হয় | চাঁদের মাটিতে জলের কোনও অস্তিত্ব রয়েছে কিনা তাও খুঁজে দেখার দায়িত্বে ছিল চন্দ্রযান এর| যতদিন এটি সক্রিয় ছিল ততদিনই এটি চন্দ্রপৃষ্ঠের একের পর এক ছবি সহ অন্যান্য তথ্য পাঠিয়ে গেছে | পরে হঠাত্ করে এটি বিকল হয়ে যায়|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top