News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকদের চাকুরী মামলার শুনানী পিছিয়ে ২৮ মার্চ
Image

শিক্ষকদের চাকুরী মামলার শুনানী পিছিয়ে ২৮ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ ফের পিছিয়ে গেল শিক্ষক চাকুরিচ্যুতি মামলা৷ সুপ্রিমকোর্টে আগামী ২৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে৷ গত ৬ মার্চ মামলাটি সুপ্রিমকোর্টে শুনানির জন্য উঠলে ৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছিল৷ এদিনও মামলাটি শুনানির জন্য উঠলেও সময়ের অভাবে তা পিছিয়ে যায়৷ সূত্র অনুসারে জানা গেছে, এদিন আদালতে মামলার শুনানিতে সরকারি আইনজীবী সহ অন্যান্য আইনজীবীরা এই মামলা নিয়ে সওয়াল করার সময় চান৷ চারজন আইনজীবী প্রত্যেকে এক ঘন্টা করে বিচারপতির কাছে সময় চান৷ ফলে, চার ঘন্টা সময় দেওয়া সম্ভব হয় নি৷ কারণ, এই মামলায় চার ঘন্টা টানা শুনানি চললে দুপুর একটা পেরিয়ে যায়৷ অন্যদিকে, দুপুর দুটো থেকে অন্য মামলা শুনানির জন্য আগেই নথিভুক্ত হয়ে রয়েছে৷ এদিকে, সুপ্রিমকোর্টে সপ্তাহব্যাপী কজলিস্ট তৈরি হয়ে গেছে৷ ফলে, এই সপ্তাহে অন্য কোন দিন ধার্য্য করা সম্ভব হচ্ছে না৷ আবার আগামী সপ্তাহগুলিতে সুপ্রিমকোর্টে ছুটি রয়েছে৷ এই সমস্ত কারণে এই মামলার পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে আগামী ২৮ মার্চ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top