News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ আদালতে শিক্ষকদের চাকুরীচ্যুতি মামলার শুনানী কাল
Image

শীর্ষ আদালতে শিক্ষকদের চাকুরীচ্যুতি মামলার শুনানী কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ ১০,৩২৩ জন শিক্ষক চাকুরিচ্যুতি মামলায় সোমবার সুপ্রিমকোর্টে শুনানি হয়েছে৷ পরবর্তী শুনানির দিন ৮ মার্চ ধার্য করা হয়েছে৷ সম্ভবত ঐদিনই এই মামলার রায় ঘোষণা হতে পারে৷

ত্রিপুরা হাইকোর্টের রায়ে ২০১৩ সালে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল৷ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে আইন দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট বিষয়ে মোট তিনটি মামলা সুপ্রিমকোর্টে জমা পড়ে৷ রাজ্য সরকার, ত্রিপুরা সরকার শিক্ষক সমিতি(টিজিটিএ) এবং চাকুরিচ্যুত শিক্ষকদের তরফে পৃথকভাবে দায়ের করা তিনটি মামলাকে এক সাথে যুক্ত করে শুনানির জন্য গৃহীত হয়৷

সূত্র অনুসারে জানা গেছে, আজ সুপ্রিমকোর্টে রাজ্য সরকার এখন শিক্ষক নিয়োগের নীতি হলফনামা দিয়ে জানাতে চেয়েছিল৷ কিন্তু সুপ্রিমকোর্টে বিচারপতি তখনই সেই দস্তাবেজ আদালতে জমা দিতে বলেন৷ সুপ্রিমকোর্টের বিচারপতি আদর্শ কুমার গোয়েল এবং উদয় ওমেশ ললিতের ডিভিশ বেঞ্চ আগামী ৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন৷

এদিন আদালতে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট জেনারেল গোপাল সিং, আইনজীবী বিশাল অরুণ, রঞ্জনকুমার পান্ডে, মোহিত কুমার সাহ ও মিস নীধি সহ একদল অভিজ্ঞ আইনজীবী৷ অন্যদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক পদে চাকুরি বঞ্চিত আবেদনকারীদের পক্ষে প্রতিনিধিত্ব করেন বরিষ্ঠ আইনজীবী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ এবং ইমতিয়াজ আহমেদ৷

এখন আগামী ৮ মার্চ এই মামলায় সুপ্রিমকোর্ট কি রায় দেয় সেই অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী৷ অন্যদিকে, সুপ্রিমকোর্ট এই মামলায় মানবিক দৃষ্টিভঙ্গিতে রায় দেবে বলে আশা প্রকাশ করেন রাজ্যের আইনমন্ত্রী তপন চক্রবর্তী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top