News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার‌্য, শোকস্তব্ধ বাংলার সঙ্গীত দুনিয়া
Image

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার‌্য, শোকস্তব্ধ বাংলার সঙ্গীত দুনিয়া

হুগলি ও কলকাতা, ৭ মার্চ (হি.স.): বাংলার সঙ্গীত দুনিয়াকে শোকস্তব্ধ করে অকালেই প্রয়াত হলেন প্রতিভাবান সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার‌্য| মঙ্গলবার সকালে হুগলি জেলার গুড়াপের কাছে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তিনি| তাঁর দলের বাকি পাঁচ জনের অবস্থাও সঙ্কটজনক| পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে কলকাতা থেকে গাড়িতে চড়ে বীরভূম জেলার সিউড়িতে একটি অনুষ্ঠানের জন্য যাচ্ছিলেন দোহার ব্যান্ডের সদস্যরা| দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন কালিকাপ্রসাদ সহ মোট ৭ জন সদস্য| হুগলির গুড়াপের কাছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি| দুর্ঘটনায় গুরুতর চোট পান কালিকাপ্রসাদ সহ দোহার ব্যান্ডের আরও পাঁচ জন সদস্য| স্থানীয়দের সহায়তায় আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়| সেখানেই ডাক্তাররা কালিকাপ্রসাদ ভট্টাচার‌্যকে মৃত বলে ঘোষণা করেন|
অন্য একটি সূত্র বলছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে গুড়াপের কাছে কালিকাপ্রসাদ ভট্টাচার‌্যর গাড়িটিকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে| এর ফলে খুলে যায় গাড়ির চাকা| এরপরই গাড়িটি একটি কালভার্টে গিয়ে ধাক্কা মারে এবং নয়ানজুলিতে উল্টে যায়| স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রচণ্ড গতিতে গাড়িটি হাইওয়ে ধরে যাচ্ছিল| কোনও মেকানিক্যাল ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারনা|
প্রতিভাবান সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদের অকাল মৃতু্যতে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত দুনিয়া| বছর ৪৭-এর কালিকাপ্রসাদ ভট্টাচার‌্যের মৃতু্যতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বাংলার লোকগানের ব্যান্ড দোহারের গায়কের অকাল মৃতু্যর খবরে বাকরুদ্ধ শ্রাবণী সেন, ঊষা উত্থুপ-এর মতো শিল্পীরা|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top