News Flash

  • Home
  • Uncategorized
  • নূ্যনতম ব্যালেন্স না থাকলে চার্জ কাটবে এসবিআই
Image

নূ্যনতম ব্যালেন্স না থাকলে চার্জ কাটবে এসবিআই

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : অ্যাকাউন্টে নূ্যনতম ব্যালেন্স না থাকলে এবার থেকে চার্জ দিতে হবে এসবিআই (স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া) গ্রাহকদের| আগামী ১ এপ্রিল থেকে এমনই নয়া বিধি কার্যকর হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া| মেট্রো শহরের গ্রাহকদের অ্যাকাউন্টে থাকতে হবে ৫ হাজার টাকা| শহরাঞ্চলের গ্রাহকদের রাখতে হবে ৩ হাজার টাকা| মফঃস্বলের গ্রাহকদের ৩ হাজার টাকা থাকলেই হবে| গ্রামাঞ্চলের গ্রাহকদের অবশ্য ছাড় রয়েছে| তাঁদের হাজার টাকা অ্যাকাউন্টে থাকলেই হবে|  প্রত্যেকস্তরের জন্য আলাদা আলাদা ফাইনও ধার্য করেছে এসবিআই| মেট্রো শহরের ফাইন হবে ১০০ টাকা| তারসঙ্গে সার্ভিস ট্যাক্সও যোগ হবে| শহরাঞ্চলের গ্রাহকদের ফাইন দিতে হবে ৭৫ টাকা| সঙ্গে সার্ভিস ট্যাক্স| আর মফঃস্বলের গ্রাহকদের ফাইন ৫০ টাকা| আর গ্রামঞ্চলের ফাইন ২০ টাকা| প্রতিক্ষেত্রেই যোগ হবে সার্ভিস ট্যাক্স|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top